সুদর্শন পুরুষ ও সুন্দরী নারীদের প্রায়ই সুখী জীবনযাপন করতে দেখা যায়। তাঁদের প্রতি ভাগ্য যেন সব সময়ই প্রসন্ন হয়। এর কারণ কী? মানুষের শারীরিক সৌন্দর্য ও মস্তিষ্কের মধ্যে কোথাও কি যোগসাজশ রয়েছে? সুন্দর পুরুষ ও নারীদের বুদ্ধিমত্তা কি অন্যদের তুলনায় বেশি?এসব প্রশ্নের কিনারা করতে গবেষণার অন্ত নেই। সাম্প্রতিক সময়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পৃথক গবেষণার ফলে দেখা গেছে, শারীরিকভাবে আকর্ষণীয় নারী ও পুরুষদের বুদ্ধিমত্তা আর দশজনের তুলনায় বেশি থাকে। সুদর্শন পুরুষ ও সুন্দরী নারীদের বুদ্ধিমত্তা গড়পড়তা বুদ্ধিমত্তার নর-নারীদের চেয়ে অন্তত ১৪ পয়েন্ট বেশি। এ ক্ষেত্রে পুরুষেরা আবার নারীদের তুলনায় এগিয়ে রয়েছেন।লন্ডন স্কুল অব ইকনোমিকসের (এলএসই) গবেষণায় বলা হয়েছে, শারীরিক সৌন্দর্যের অধিকারী কোনো পুরুষ কিংবা নারী সাধারণত তাঁদের মতোই সুন্দর ও অনেক ক্ষেত্রে তুলনামূলক বেশি বুদ্ধিমত্তার জীবনসঙ্গী বেছে নেন। এ ধরনের দম্পতির ঘরে যে শিশুরা জন্মায়, এরা জিনগত কারণে বাবা-মায়ের শারীরিক সৌন্দর্যের অধিকারী তো হয়ই, সেই সঙ্গে অধিকতর বুদ্ধিমত্তাও পায়।ব্রিটেনে গবেষণায় পাওয়া তথ্যে দেখা গেছে, শারীরিকভাবে আকর্ষণীয় পুরুষেরা গড়পড়তা বুদ্ধিমত্তার পুরুষদের চেয়ে ১৩ দশমিক ৬ পয়েন্ট এগিয়ে রয়েছেন। নারীরা রয়েছেন ১১ দশমিক ৪ পয়েন্টে এগিয়ে।ন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট স্টাডির তথ্যের ওপর ভিত্তি করে কানাজাওয়া এই গবেষণা সম্পন্ন করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গবেষণা চালানো হয় ন্যাশনাল লংজিটুডিনাল স্টাডি অব অ্যাডলসেন্ট হেলথের তথ্যের ওপর ভিত্তি করে, যেটা ৩৫ হাজার তরুণ আমেরিকানের ওপর গবেষণা চালায়। ডেইলি মেইল অনলাইন।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।