অস্থির এক সময়ের কাছে ভালোবাসার পূর্ণঙ্গ রূপ চেয়েছি।
ভালোবাসা চেয়েছি সোনালী ঘড়ির কাঁটার কাছে !
ভালোবাসা চেয়েছি প্রেমিকের কাছে,
বোকা নারী হয়ে প্রেমহীন জীবনেও।
ভালোবাসা চেয়েছি শীতের সকালের পাখির কাছে
যে যার মত ভালোবাসার ইতি টেনে লম্বা রশি করেছে
গলায় একটা ফাঁস পরার মত !
একটা শিশু ভালোবাসা শেখালো
একটি ফুল তখন সুন্দর মনে হলো !
একটি প্রাজাপতিকে উড়তে দেখে, বাঁচতে বড় ইচ্ছে হোল ।
কেঁটে যায় দ্্বিধাদ্্বন্ধ।
বৈপরীত্যে চাওয়া-পাওয়া আর নয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




