(1)
কেউ বলে পাথর হৃদয় নারী
কেউ বলে আগুনের কবি
তুমি বল কেবলি আমি নাকি সুখ পাখি
হৃদয় থেকে হৃদয় দিতে এসে
সেও কিনা আগুনে পুড়ে গেল।
(2)
কাঁদতে পারি বলে বেঁচে আছি
বৃষ্টিকে বুকে ধরতে পারি বলে
সততা ধরেছি যতনে
এই ভূবনে তুমি ছাড়া আর কোন সত্য নেই।
(3)
কারো জন্য অপেক্ষা করতে করতে
দীর্ঘশ্বাস হয়ে গেছি।
কাউকে ভালোবাসতে যেয়ে করেছি
নিজের সর্বনাশ।
(4)
দুঃখকে আর আমি ভয় পাই না
মিথ্যার সাথে করিনা আপোষ ?
বৃষ্টিকে বৃষ্টি ভাবি
অশ্রুকে হয়তো কান্না ভাবি !
(5)
রোদ্দুরে শুকায় ভেজা কাপড়
আমি ও চাই তেমনি খানিকটা রোদ্দুর
তোমার অশ্রুভেজা চোখ শুকিয়ে দিব।
(6)
আজ আমার মন খারাপ
কেউ সে কথা জানেনা
বুকের ওপর চেপে বসে আছে পাথর
আমার বুকের ভিতর সব শুষে নিচ্ছে পাথর
যাত আনন্দ যত আলো সব চোরাবালিতে ডুবে যাচ্ছে
গলা পর্যন্ত রুদ্ধশ্বাস, তবু দেখেনা কেউ ফিরে
তাই আজ আমার মন খারাপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


