[সাইজ=3] যেন দেশজুড়ে সম্পূর্ণ অগি্নশিখায় আমি
যন্ত্রণার সঙ্গে দুলছি।
অনুভবে বিষাদে শুধু তাপ, পরিত্রানে নেই।
যেন দেশের বাহিরে কেউ একজন আমাকে
অগি্নশিখায় যন্ত্রণা রোধ করে দিবে বলে
প্রতিশ্রুতি দিল;
বিরতীহীন এক অনর্্তযামি কষ্টে দিশেহারা
আমার আমিত্ব !
চোখের সামনে সশব্দে দরজা খুলে এগিয়ে আসে
অনেক উৎসব
ওরা জলে বরফে আমায় পরিত্রান করে দিল
তাবৎ যন্ত্রণা।
যেন অভাবনীয় ভাবে বেঁচে গেলাম আমি আর অনুভব। [/সাইজ]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



