somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বজিতের মত আরো অনেকে

১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকে একটা বিশেষ দিন আগামী ১০০ বছর পর আবারো এই দিন আসবে কিনত্ত ততদিন কি আমি বেচে থাকবো ? আমার তো মনে হোচ্ছে ২/১ দিনের মধ্যে এই হাসপাতাল থেকে বের হতে না পারলে আমি বাঁচবোই না । বা হাতটা ভাঙ্গা, একটা চোখে চোট লেগেছে ব্যান্ডেজে বাঁধা শরীরের নানা অঙ্গ -প্রতঙ্গ কিনত্ত মস্তিস্ক কাজ করছে...তার মানে আমি
ভালই আছি। বিশাল বিপুলা মারমুখী নার্স কে ডেকে পানি খাবো বলতে চেয়েছিলাম , গলা দিয়ে কেমন চিঁ চিঁ শব্দ বের হল। একে তো সরকারী হাসপাতাল তার উপর পরিবার পরিজন বিহীন রুগী তার জ্ঞান ৩ দিন পর ফিরে এলেই কি বা না এলেই কি ? বাবাকে জানানো দরকার ৯ তারিখের হরতালের পর থেকে তো আমাকে পাওয়া যাচ্ছে না।
জুবায়েরের সব মনে পড়ছে হরতালের দিনে হেঁটে সায়দাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়েছিল বাবার ঔষুধ কিনতে, কিছু বোঝবার আগেই লোকজন দৌড়াদৌড়ি শুরু করল । পিছন থেকে বা হাতে কাঠের পেরেক লাগানো তক্তার বাড়ি পড়ল, প্রচন্ড ব্যাথায় কঁকিয়ে উঠল সে, রক্ত বেয়ে বেয়ে পড়ছে,কোনোমতে বা দিকের গলিতে ঢুকে পরলো , অনেকক্ষন এভাবে বসেই ছিল, চারদিক একটু শান্ত মনে করে মাথা উচিয়ে উকি দিতে যেতেই পুলিশের লাঠির বাড়ি মাথা বরাবর, চোখে লাঠির কোনা লেগেছিল।
মাথাটা ঘুরে যায় জুবায়েরের জ্ঞান হারিয়ে ফেলে, একবার মনে হল কারা যেন পকেটের ২০০ টাকা, মোবাইল, চাবি,হাতের ঘড়ি সব খুলে নিল।

কতক্ষন পড়ে ছিলাম জানিনা, যখন চোখ খুলেছি দেখি হাসপাতালে।
পাশের বেডের লোকটি তার হলুদ দাঁত বের করে হাসছে ," হেলো বেরাদর,
কোন পাট্টি করেন, মাইর খায়া তো এসটার হৈয়া গেলেন ।" গান্জুট্টা লোকটির মনে হয় হরতালে মার খায়নি বলে অনেক আফসোস ।
"দেখছেন নাকি বিশ্বজিতরে কেমনে মাইরা ফেলাইল ? ওর পরিবার ট্যাকা পয়সা কেমন পাইতে পারে ? বিশ্বজিতের নামে কি নুর হোসেন চত্ত্বরের মত কিছু হইবো নাকি ? আমাগো কোপালে মাইরো জুটে না..........।হাহা হা হা হা..।"কান ফাটানো হাসি শুনতেও বিরক্ত লাগছে।মাথাটা আবার ঝিম ঝিম করছে, বাবাকে ফোন করা জরুরী, বিছানায় বিছানো ময়লা চাদর থেকে বিটকেলে গন্ধে গা গুলিয়ে আসছে। লোকটিকে কোনো মতে
অনুরোধ করল বাবাকে ফোন করে দিতে ঠাকানাটা জানিয়ে।
আহ্ উহ্ অস্যহ ব্যাথা ............মা তুমি এখানে ! তুমি না ছোটোবেলায় মরে গিয়েছিলে নাকি মরোনি ! কিছুই মনে আসছে না, আমি কি আবারো জ্ঞান হারাচ্ছি ? চারিদিক এত অন্ধকার কেন ? তবে কি আমি মরে যাচ্ছি ?
কে আছ আমাকে আমার বাবার কাছে নিয়ে যাও, আমি তার একমাত্র মা মরা সন্তান, আমাকে ছাড়া আমার বাবা রাতের খাবার খান না, এখন কি রাত না দিন ? ............।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×