somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেম্পোর জন্য অপেক্ষা

০২ রা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সবে কলেজে ভর্তি হয়েছি ব্যবসায় শিক্ষ‍া শাখায়। দেহ-মনে উৎসাহ-উদ্দীপনা ভরপুর। নতুন নতুন বন্ধুও জোটেছে। মোটামুটি ‘ভালো ছাত্র’ হওয়ায় সবাই দেখি খুব সমীহ করে। আমি তো জানি কীসের ভালো ছাত্র! বন গাঁয়ে শেয়াল রাজা; সেরকম আর কী।

প্রেম করলাম কার লগে আর বিয়া করলাম কারে?

বিজ্ঞান, মানবিক আর ব্যবসায় শিক্ষা; একসাথে ইংরেজি ক্লাস হতো। ৭০-৮০ জন নিয়মিত শিক্ষার্থীর মধ্যে আমার আলাদা মূল্যায়ন। কারণ পড়া পারি, নম্বরও বেশি পাই। পাশ করার জন্য অনেকেই আমার ওপর নির্ভরশীল। তাই অনেকে অতিরিক্ত খাতির জমানোরও চেষ্টা করত।

আমাদের বিভাগে, মানে ব্যবসায় শিক্ষা শাখায় ২৫ জনের মতো স্টুডেন্ট। মেয়ে মাত্র একজন, তার নাম সুমাইয়া তালুকদার। দেখতে ছোটখাটো, তবে খুব সুন্দর। সবাই লাইন মারার চেষ্টা করে। কিন্তু সে কাউকেই পাত্তা দেয় না। সহপাঠীরা আমাকে খেপায়। আমাকে ডাকে নানা, আর তাকে ডাকে নানি। লজ্জায় তার দিকে তাকাতে পারি না। কিন্তু বুঝতে পারি ‘মনে মনে পছন্দ’ করতে শুরু করেছি।

বাড়ি থেকে বের হয়ে এলাকার বাজারে এসে টেম্পোর জন্য অপেক্ষা করি। ও যে টেম্পোতে চড়ে আসবে, সে টেম্পোতে আমিও চড়ব। একটা-দুটো টেম্পোর পর কাঙ্ক্ষিত টেম্পো আসে। উঠে মুখোমুখি বসি, কিন্তু কথা হয় না। ক্লাসে সামনের বেঞ্চে বসি। সুযোগ বুঝে ওর দিকে তাকাই। ও কীভাবে কথা বলে দেখি।

কলেজ শেষে টেম্পো স্ট্যান্ডে বসে থাকি সে এলে একসাথে যাব। জানি কথা হবে না, তাও একসাথে যাওয়ার আকুল ইচ্ছা। সে অনেকদিন আসে, অনেকদিন আসে না। একদিন চার ঘণ্টা বসেছিলাম, সে আসেনি। পরে কলেজে গিয়ে দেখি বের হয়েছে কি না। অনেকক্ষণ অপেক্ষার পর বুঝতে পারলাম সে চলে গেছে।

বন্ধের দিন তার এলাকার রাস্তা দিয়ে ‘কোথাও যাচ্ছি’ ভাব নিয়ে হেঁটে যাই। পাশের মাঠে বসে থাকি। যদি একনজর দেখা যায়!

তানিন নামে একজন ওর পিছে ঘুরে ঘুরত। পিয়াস নামে একজন বলল, ওর সাথে অনেককিছু হয়ে গেছে। কাওসার নামে একজন মোবাইলে মেসেজ দেখিয়ে বলল, ওর সাথে সম্পর্ক চলে। আমার প্রচণ্ড মন খারাপ হলো। ওর চাহনি দেখলে বুঝি আমার প্রতি আগ্রহ। সত্যি না মিথ্যা, বুঝতে পারি না।

কলেজজীবন শেষ হয়। জনৈক শিক্ষকের মাধ্যমে দু’জন দুই কোচিংয়ে ভর্তি হই। এর মধ্যে একদিন শুনি একজনের সাথে সম্পর্ক হয়েছে ওর। একদিন সরাসরি দেখলামও রিকশায়। মনটা দুমড়েমুচড়ে গেল।

উচ্চমাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। তার সাথে দেখা হলো কয়েকবার, কথাও হলো। অর্থনীতিতে ভর্তি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাদে একজনের সাথে দেখলাম একদিন। নতুন সম্পর্কে জড়িয়েছে মনে হলো।

একদিন এলাকার এক সহপাঠীর সাথে দেখা হলো। সে জানাল, সুমাইয়া আমাকে পছন্দ করত। আমি বললাম, ওর তো সম্পর্ক ছিল।

সহপাঠী বলল, অন্যরা হিংসায় বলেছে।

আমি বললাম, পরে তো আরেকটা খারাপ ছেলের সাথে সম্পর্ক তো হয়েছিল।

সহপাঠী বলল, তোমার সাথে সম্পর্ক হলে হয়তো এমন হতো না। তোমার সাথে রাগ করে এমন করেছে।

আমি কী বলব, বুঝতে পারি না।

তার সাথে ফেসবুকে যুক্ত হই ২০১৫ সালে। ২০১৬ সালের ডিসেম্বরের পর তাকে ফেসবুকে পাইনি। শুনি, ডিসেম্বরের ২৩ তারিখ ওর বিয়ে হয়ে গেছে। সর্বশেষ ওকে দেখি ১০১৭ সালের ১৯ এপ্রিল।

তাকে নিয়ে কত যে গল্প, কবিতা আছে আমার! আমার গল্পগ্রন্থ ‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’-তে তার নাম সামিয়া তালুকদার নামে উল্লেখ আছে। তাকে নিয়ে ব্লগেও লেখা আছে বেশকিছু।

তাকে জানাও তাকে ভালোবাসি
অব্যক্ত প্রণয়
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় (ষষ্ঠাংশ)

ভেবেছিলাম তাকে নিয়ে আর কখনও কিছু লিখব না। পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে গেল। তাই কিছু না লিখে পারলাম না।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৩:০১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×