somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু প্রলাপ আর অনুসিদ্ধান্ত

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশের গায়ে শুতে ইচ্ছা করছে, তারপর তিলে তিলে একদিন আমি বিলীন হয়ে যাব।

আমার চেতনার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো হয়তো লেগে থাকবে কোন এক নক্ষত্রের খাঁজে।

তারপর কোন একদিন হয়তো সেগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়বে।

প্রথম প্রানের মত একটি বৃক্ষ যেদিন প্রথম পাতা মেলবে সেদিন হয়তো আমি আবার জন্ম নেব এই পৃথিবীর বুকে।

আর আমার পরনের লাল পেরে ধূসর শারীটা,

যা কিনা বিলীন হবার কালে খসে পরেছিল তা হয়তো কোন এক সবুজ মেঠো পথের ধুলায় লুটাবে।

অনুসিদ্ধান্ত একঃ

মানুষকে ভালোবাসা এবং তাকে নীতিগত ভাবে গ্রহন না করতে পারাটা একই সাথে চলতে পারে। নীতিগতভাবে অগ্রহণযোগ্য মানুষকেও ভালোবাসা যায়। সেক্ষেত্রে ভালোবাসার অনুভূতি যতদিন জীবিত থাকে হৃদয়ের ক্ষতবিক্ষত হওয়াও ততদিন চলতে থাকে। বিষয়টা অনেকটা ভাবনা আর বাস্তবতার মধ্যেকার ফারাকের মত। যতদিন মানুষ এই বিপরীত দ্বৈততা নিয়ে অসচেতন ততদিন ভাবনা আর বাস্তবতা একই বিন্দুতে নিখুঁত ভাবে মেলাবার ব্যার্থ চেষ্টাও থাকে। এটা যে অসম্ভব তা নিয়ে মানুষ যখন সচেতন তখন একে হতাশ ভাবে গ্রহন করা ছারা অন্য কোন উপায় থাকেনা।

অনুসিদ্ধান্ত দুইঃ

নিজের অনুভুতির সাথে সৎ হবার মত যন্ত্রণাদায়ক দ্বায়বদ্ধতা আর নাই। এই দ্বায়বদ্ধতায় মনের গভীরে এতকাল ধরে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা সারিয়ে তুলবার দায়িত্ব আমি সময়ের হাতেই তুলে দিতে বাধ্য হচ্ছি। নিয়তিবাদী মানুষ না বলেই নিজেকে জানতাম। সময়ের হাতে অসহায় আত্মসমর্পণ আমার মর্যাদাবোধে সূক্ষ্ম কাঁটার মত বিঁধে থাকছে। কিন্তু আসলেই কিছু করার নাই আমার। ঠিক এমন অবস্থাতেই আমি নিজের সাথে আন্না কারেনিনার মিল পাই। নিজের সততার দোষে সে ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছিল, মনের অবস্থার প্রতিফলন ঘটে তাঁর সত্যিকার মৃত্যুর মধ্যে দিয়ে। অপ্রতিরোধ্যভাবে সে আগাচ্ছিল তাঁর নিয়তি মৃত্যুর দিকে, যেমন আমি,আমরা সবাই আগাচ্ছি। তবুও কত আয়োজন, কত খেলা।


হ্যাপি ....
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×