somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাম আযম এর রায় ইস্যুতে বেপরোয়া জামায়াত শিবির। পুলিশের ওপর হামলা, পিস্তল ছিনতাই। উত্তপ্ত রাজধানী সহ সারা দেশ।

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোলাম আযমের মুক্তির দাবিতে সোমবার সারাদেশে হরতাল পালন করেছে জামায়াতে ইসলামী। যানবাহনে ভাংচুর, অগি্নসংযোগ ও ককটেলবাজি করে হরতাল সমর্থকরা। বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা করে জামায়াত। জামায়াতের হামলায় সাতক্ষীরায় এক আওয়ামী লীগের নেতা নিহত হন। গতকাল দুপুরে গোলাম আযমের যুদ্ধাপরাধের বিচারের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধের মূল হোতা আখ্যা দিয়ে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন আদালত। এ বিচারকে সরকারের ষড়যন্ত্র আখ্যা দিয়ে হরতাল ডাকে জামায়াত। গত এপ্রিল, মে ও জুনে ছয় দিন হরতাল ডাকে জামায়াত ও শিবির। ভোর থেকেই হরতালের সমর্থনে সহিংস পিকেটিং শুরু করে জামায়াত-শিবির। রাজধানীর বাড্ডায় পুলিশের এসআই আমিনুল ইসলামের পিস্তল ছিনিয়ে নেয় শিবিরকর্মীরা। হামলায় আহত আমিনুলকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই পুলিশের কয়েকটি দল হামলায় জড়িতদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে মাঠে নেমেছে। যাত্রবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, জামায়াত-শিবির কর্মীদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে সাংবাদিকরা আহত হয়েছেন। ডেমরা থানা বাঁশেরপুল এলাকায় হরতালের সমর্থনে মিছিল থেকে ৩-৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুলিশের সহকারী উপপরিদর্শক মামুন ও এক কনস্টেবল আহত হয়। শনিরআখড়া ওভারব্রিজের নিচে পরপর ৭-৮টি ককটেলের বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা। রায়েরবাগের জোড়াখাম্বা এলাকায় শিবিরের মিছিল থেকে ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় তারা। খিলগাঁও, শাহজাদপুর, মগবাজার, উত্তরা, আজমপুর, মোহাম্মদপুর, শ্যামলী এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে শিবির। এসব মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসবের কারণে জনজীবনে অশান্তি ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×