ডিজিটাল বাংলাদেশ গড়তে পারলে জনগণ সব ধরনের পরিসেবা পাবে একটি মাত্র মোবাইল ফোনের মাধ্যমে। ঘরে বসেই বিভিন্ন ধরনের বিল পরিশোধ, বিমান, রেল, বাসের টিকেট কেনা, গ্রামে বসে উপজেলা চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ এবং ইউনিয়ন পরিষদে ইন্টারনেট থেকে জীবন ও জীবিকা ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রাপ্তির মতো সুবিধাদি জনগণের দোরগোড়ায় পৌছে যাবে। সম্প্রতি সরকার তাদের বিভিন্ন সেবা জনগণের কাছে দ্রুত, সহজে এবং সুলভে পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের নেয়া কর্মসূচীসমূহ তুলে ধরছে। সরকার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারের কথা উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, একটি সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে অঙ্গীকার বাস্তবায়নে তথ্যপ্রযুক্তিকে আমরা দিনবদলের মাধ্যম হিসেবে বেছে নিয়েছি। তাঁর সরকার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সুশাসন, স্বচ্ছতা ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। সেবা পাওয়ার জন্য মানুষ সরকারী অফিসের দরজায় দরজায় আর ঘোরাফেরা করবে না, বরং সেবাসমূহ তাদের নাগালের মধ্যে চলে যাবে। এক সমীক্ষায় প্রকাশ করা হয়েছে যে বর্তমানে বাংলাদেশের প্রায় ২ কোটি ২০ লক্ষ লোক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছে। এই বিশাল নেটওয়ার্কিং ব্যবহার করে থানা ও ইউনিয়ন পর্যায়ে নাগরিক পরিসেবার বিল পরিশোধ করা অত্যান্ত সহজ ও সময়োপযোগী উদ্যোগ। সরকারের বিভিন্ন মন্ত্রনালয় ইতিমধ্যে এর সেবার কার্যক্রম চালু করার জন্য অনেক দূর এগিয়ে গেছে। কাজেই সে দিন আর দূরে নয় যখন ঘরে বসেই মানুষ মোবাইলের বাটন চেপে সব বিল অনলাইনে পরিশোধ করতে পারবে।
একটি মোবাইলের মাধ্যমে ২ কোটি ২০ লক্ষ নাগরিকের সব পরিসেবা ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।