somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরবসহ অন্যান্য ইসলামী দেশগুলোর নারীদের শ্রম বাজারে প্রবেশই দেখিয়ে দিলো আহমদ শফির বক্তব্য নারী বিদ্বেষী!

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামের নাম ব্যবহার করে আহমদ শফি জাতির সংগে প্রতারণা করেছেন। ইসলামে নারীর মর্যাদা যেভাবে দেওয়া হয়েছে সেটাকে হেয় করে তিনি নারিদেরকে পরিবার, সমাজ, দেশ তথা সারা বিশ্বের কাছে খেলনা পুতুল বানিয়েছেন। বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় জানা গেছে, সৌদি আরবের ১২ শতাংশ মেয়ে পেশাজীবী। তবে সংযুক্ত আরব আমিরাত দেশটির মেয়েদের মধ্যে অর্ধেকই কর্মজীবী। সমগ্র আরব জগতে মাত্র এক-তৃতীয়াংশ নারীর নিজস্ব উপার্জন রয়েছে। তবে আশার কথা হচ্ছে আরব বিশ্বে কর্মজীবী নারীর সংখ্যা বাড়ছে। অধিকহারে নারীরা প্রবেশ করছে শ্রম বাজারে।
আরব ইন্টারন্যাশনাল উইমেন ফোরামের প্রতিষ্ঠাতা হাইফা ফাহোউম আল কাইলানি এই প্রসঙ্গে বলেন,“এই অবস্থা থেকে এখন বের হয়ে আসতে হবে আরবের মেয়েদের। তার ভাষায়, ''আরব বিশ্ব অর্থনৈতিক ও সামাজিক দিক দিয়ে এগিয়ে যেতে পারবে না, যদি জনসংখ্যার অর্ধেককেই বাইরে রাখা হয়। বিশাল এই জনসম্পদের অপচয় রোধ করতে হবে।"
বাহরাইনের আফনান রাসিদ আল জায়ানি বলেন, “তার দেশ সুশিক্ষিত ও সক্রিয় নারী কর্মীর ওপর নির্ভরশীল। এখন ৮ শতাংশ বাহরাইনি মেয়ে পরিবারের বাইরে কাজ করে অর্থ উপার্জন করেন। মেয়েরা আরো বেশি করে কর্মজগতে প্রবেশ করলে দেশের অর্থ দেশেই থাকবে। জীবনযাত্রার মানও উন্নত হবে। উন্নত হবে শিক্ষার মান, বৃদ্ধি পাবে ছেলে-মেয়েদের কাজের সুযোগ-সুবিধা। মেয়েদের পেশার জগতে আসাটা রাষ্ট্রীয় অর্থব্যবস্থার জন্যই বেশি জরুরি”। তার মতে, রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাকে সচল করতে হলে অন্যান্য দিকেও দৃষ্টি দিতে হবে। শুধু তেল, গ্যাস ও কাঁচামালের দিকে নয়। আর মেয়েদের অংশগ্রহণ করা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
একজন নারীর পক্ষে আরেক নারী চিকিৎসকের কাছে শারীরিক সমস্যার কথা যেভাবে তুলে ধরা সম্ভব তা পুরুষ চিকিৎসকের কাছে বলা সম্ভব না। আহমদ শফি নারী চিকিৎসকদের বিষয়ে যে মন্তব্য করেছেন তা নিঃসন্দেহে তার নারীদের উচ্চ শিক্ষার বিরুদ্ধে অবস্থান। আজ আহমদ শফির জন্য দেশের আলেম সমাজ লজ্জিত। আলেমগণ বলেন শফি জাতির জন্য সংক্রামক ব্যাধি। নারীরা ঘরের বাইরে যেতে পারবেন না এমন বক্তব্য সম্পূর্ণ ইসলাম বিরোধী। হেফাজত আমীর আহমদ শফির বক্তব্য ইসলামকে কলঙ্কিত করেছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×