দেশব্যাপী টানা চারদিন ধরে চলছে হরতাল। হরতালেই পার হলো সপ্তাহ। রমজানে এমন টানা হরতালে নাভিশ্বাস অবস্থা জনজীবনে। একদিকে রোজাদার মানুষের ভোগান্তি। অন্যদিকে ব্যবসা-বাণিজ্যে ধস। বিপর্যয় নেমে এসেছে ঈদের বাজারেও। ক্ষুব্ধ ব্যবসায়ীরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। তারা আইন করে হরতাল বন্ধের দাবি তুলেছেন। এ যাবৎকালে রমজান মাসে টানা হরতালের ঘটনাও বিরল। এদিকে চারদিন হরতাল থাকায় নিত্যপণ্যের বাজারেও এর প্রভাব পড়েছে। রমজানে এমনিতে বাজার চড়া। এর ওপর আবার বাড়তি দাম বেকায়দায় ফেলেছে ক্রেতাদের। হরতালের কারণে বিপাকে পড়েছেন খেটে-খাওয়া মানুষ। হরতালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঈদ বাজারে। ব্যবসায়ীদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। এছাড়া, যানবাহন সঙ্কটে রাজধানীর কর্মজীবী মানুষদের প্রতিদিনই পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের রায়ের দিন সোমবার হরতালের ডাক দেয় দলটি। ৯০ বছরের সাজার রায় ঘিরে পরের দিনও পাল্টাপাল্টি হরতাল আহ্বান করে জামায়াত ও গণজাগরণ মঞ্চ। বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়ের দিন ধার্য ছিল। এদিনও হরতাল ডাকে জামায়াত। গতকাল তার ফাঁসির রায় ঘোষণার পর আবারও হরতাল ডাকে জামায়াত। আজকের হরতালের মধ্য দিয়ে টানা চার দিন হরতাল পালিত হচ্ছে। চার দিনের হরতাল এবং শুক্র ও শনিবার সরকারি ছুটির ফলে টানা ছয়দিন বন্ধ থাকবে অনেক প্রতিষ্ঠান। ঈদকে সামনে রেখে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। হরতালের কারণে তারা সর্বস্ব হারাতে বসেছেন। এর আগে গত বৈশাখে কোটি কোটি টাকা বিনিয়োগ করে টানা হরতালের কারণে ব্যবসায়ীদের অনেকে সর্বস্বান্ত হয়েছেন। এই রমজানে যাতে আর কোন হরতাল না হয়। দিনের পর দিন হরতাল চলতে থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। সে জন্য আইন করে হরতাল নিষিদ্ধ করতে হবে।
পবিত্র মাহে রমজানে টানা হরতালে নাভিশ্বাস অবস্থা জনজীবনে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।