এবারও প্রতিক্রিয়া নেই বিএনপিতে। গোলাম আযমের পর মুজাহিদের মামলায় রায়ের পর দলের কোন পর্যায় থেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। শুরু থেকেই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেয়া রায়ে কোনরকম প্রতিক্রিয়া দেয়া থেকে বিরত থাকে বিএনপি। দীর্ঘদিন পর গোলাম আযমের মামলার রায়ে একই পথ অনুসরণ করে। সর্বশেষ মুজাহিদের মামলার রায়ে বিএনপির পক্ষ থেকে পক্ষে বিপক্ষে কোন বক্তব্য পাওয়া যায়নি। এ সরকার ক্ষমতায় আসার আগ থেকেই বিএনপির সঙ্গে জোটগতভাবে একসঙ্গে আন্দোলন করে আসছে জামায়াত। প্রতিটি কর্মসূচীকে একে অপরের সমর্থন দিয়েছে আসছে। তবে যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে বরাবরই নিশ্চুপ থেকেছে বিএনপি। যদিও সরাসরি না বললেও পরোক্ষভাবে যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। তাদের পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছে বিএনপিও যুদ্ধাপরাধের বিচার চায়। কিন্তু সে বিচার হতে হবে নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন। এর আগে জামায়াতের নায়েব আমীর দেলয়ার হোসাইন সাইদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ,আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার ও জামায়াতের ইসলামির সাবেক আমীর গোলাম আযম মামলায় রায়ের পরও আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি বিএনপি। তাহলে কি বিএনপি বুঝেছে এই বিচার সঠিক হয়েছে? এখানে আমার প্রশ্ন মহাজোট সরকারের গঠিত ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানসম্পন্ন নাই হবে, তাহলে গোলাম আযমের ও মুজাহিদের মামলায় রায়ের পর প্রধান বিরোধী দল বিএনপি নিশ্চুপ কেন?
প্রতিক্রিয়া নেই মুজাহিদের মামলার রায়েও বিএনপির! নীরবতায় সম্মতির লক্ষণ! তাহলে কি বিএনপি বুঝেছে এই বিচার সঠিক হয়েছে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।