নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন মনে করেন, ভারতীয় অর্থনীতি দ্রুত শক্তিশালী হচ্ছে। কিন্তু এর পরও কিছু কিছু বিষয়ে ভারতের চেয়ে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। যেমন- গরিব মানুষের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার ও স্বাস্থ্যসুবিধা, শিক্ষাসুবিধা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশুমৃত্যু এবং জন্মহার কমানো। বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর নতুন বই অ্যান আনসার্টন গ্লোরি-তে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সহকর্মী জ্যঁ দ্রেজের সঙ্গে যৌথভাবে বইটি লিখেছেন তিনি। এতে ভারতের অর্থনৈতিক অগ্রগতি এবং এর সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। অমর্ত্য সেন গার্ডিয়ানকে বলেন, ‘ভারতের জনসংখ্যার অর্ধেকের জন্য কোনো শৌচাগার নেই’। সেই তুলনায় ভারতের চেয়ে বাংলাদেশ অনেক গরিব। কিন্তু সেখানে শৌচাগার সুবিধা নেই মাত্র ৮ শতাংশ মানুষের। উন্নয়নের অন্যান্য প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে তুলনা করলে ভারতের নীতিনির্ধারকেরা বিব্রত বোধ করবেন। কিন্তু ভারতের চেয়ে অনেক গরিব হওয়া সত্ত্বেও উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। যেমন-গড় আয়ু, শিশুদের টিকাদান ও শিশুমৃত্যু কমানো। উল্লেখযোগ্য হারে কমেছে জন্মহার, আর শিক্ষায় স্কুলে যাওয়ার দিক দিয়ে ছেলেদের ছাড়িয়ে গেছে মেয়েরা। বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের ফলশ্রুতিতেই এদেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে।
গরিব মানুষের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার ও স্বাস্থ্যসুবিধা, শিক্ষাসুবিধা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশুমৃত্যু এবং জন্মহার কমানোতে বাংলাদেশের সাফল্য চমকে দেওয়ার মত,বিদেশী মনীষীদের অভিমত।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।