somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

DBBL - এর ATM গুলো কি টাকা তোলার জন্য না কি টাকা আটকিয়ে রাখার জন্য...

১০ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরের প্রায় সব এলাকাতেই এখন DBBL - এর ATM বুথ রয়েছে। অন্যান্য ব্যাংকের চেয়ে DBBL - এর ATM বুথের সংখ্যা বেশি হওয়ায় এর গ্রাহক সংখ্যাও বেশি। কারণ একটাই জমাকৃত টাকা সহজে প্রাপ্তির একটা উপায় দৃশ্যমান। যার স্বাক্ষী ঐ ATM বুথ গুলো।

কিন্তু DBBL -এর এই ATM বুথ গুলো এখন যেন বিড়ম্বণা হয়ে দেখা দিয়েছে। অধিকাংশ সময়ই এখন এই বুথ গুলোতে একটা না একটা ঝামেলা লেগেই থাকে। বেশিরভাগ সময়ই দেখা যায় ১০০ টাকার নোট নাই। ৫০০ টকার নোট পাওয়া গেলেও আবার অনেক সময় রিসিটের কাগজ নাই।

সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে, যদি কখনো একটা বুথ নষ্ট থাকে তাহলে অধিকাংশ সময়ই দেখা যায় ঐ সময় শহরের সবগুলো বুথই নষ্ট। যারফলে সে সমই আর কোনভাবেই টাকা তোলা সম্ভব হয় না। আর কোন কারণে বুথ গুলো নষ্ট হলে যে সেটা তড়াতাড়ি ঠিক হয় তাও ন্য়। দীর্ঘ সময় পর নয়তো পরেরদিন সেগুলো ঠিক করা হয়। এমন কি ফোনে অভিযোগ করলেও কোন কাজ হয় না। তারওপর আবার, বুথ গুলোতে বসানো ফোন গুলোর প্রায় সবগুলোই হয় নষ্ট না হয় সেগুলো থেকে ফোন করলে অপর প্রান্তে কেউ ধরে না।

আবার, যারা বারডেম হাসপাতালের ATM বুথটি ব্যাবহার করেন, তাদের তো অবস্থা আরও খারাপ। এই বুথটি যে কেন রাখা হয়েছে আল্লাহই জানেন। এটা বছরের ৩৬০ দিনই নষ্ট থাকে। এমনকি এখানে যদি কারও কার্ড আটকে যায় তো তার আর ভোগান্তির শেষ থাকে না। যদিও শাহবাগে রাস্তার ওপাশে DBBL এর আরেকটা ATM বুথ আছে কিন্তু সেখানেও সমস্যা। এই বুথটির সামনে এমনকি বুথের সিড়িতেও বসে ফলের দোকান আর সন্ধ্যার পরে মানযজনের আড্ডা।

জানিনা DBBL - এগুলো আদৌ মনিটর করে কি না।
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×