somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

#যদ্যপি_আমার_গুরু

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বুক রিভিউ






যদ্যপি আমার গুরু বিশিষ্ট সাহিত্যিক ও বুদ্ধিজীবী আহমেদ ছফার একটি অসাধারন রচনা। ছাত্র ও শিক্ষকের কথোপকথন যে অনেক জ্ঞানগর্ভমূলক হতে পারে তা বইটি পড়লে বোঝা যায়। লেখক আহমেদ ছফার পিএইচডি গবেষনার সুত্রে পরিচয় হয় জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারের সাথে। সমাজ , রাষ্ট্র ধর্ম, রাজনীতি, দর্শন ও সাহিত্যে অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারের পাণ্ডিত্য ছিল অগাধ । তিনি ছিলেন কিংবদন্তী একজন স্কলার। লেখক ও আব্দুর রাজ্জাক স্যারের আলাপচারিতায় উঠে এসেছে সমকালীন বিশ্ব, ইতিহাস, রাজনীতি, সাহিত্য ও দর্শন। তিনি নজরুল ও জসীমউদ্দিনের লেখার ভূয়সী প্রশংসা করেছেন। নজরুল সমন্ধে বলেছেন বজ্র, বিদ্যুৎ আর ফুল এই তিনে নজরুল। আরেক সাহিত্যিক মোহিতলাল মজুমদারের সমন্ধে বলেছেন তিনি অগাধ জ্ঞানের অধিকারী কিন্তু জিহ্বা টা ভালো নয়, যাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন। কবি জসীম উদ্দিনে তুচ্ছ তাচ্ছিল্য করার জবাবে তিনি মোহিতলাল মজুমদার কে বলেছিলেন বাংলাসাহিত্যের ইতিহাস লেখা হলে জসীমউদ্দিনকে নিয়ে যদি এক অধ্যায় লেখা হয় তবে আপনাকে নিয়ে লেখা হবে চাইর লাইন। প্রফেসর আব্দুর রাজ্জাকের বাণী কতটা সঠিক তা বর্তমানে আমরা জানি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন তিনি আজীবন মুসলমানের টাকায় পড়াশোনা করে মুসলমানদের বিরুদ্ধেই লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সমন্ধে বলেছেন তিনি বড়মাপের লেখক তবে বড়মনের মানুষ নন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি বড়মনের মানুষ বলে মনে করেছেন। রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক হিসাবে সর্বজনবিদিত তবে অধ্যাপক রাজ্জাক মনে করেন তার প্রধান কৃতিত্ব গৌড়ীয় ব্যাকরণ রচনা করা।দেশবিভাগের পর উল্লেখযোগ্য কোন মৌলিক সাহিত্য কর্ম বা গবেষণা না করার জন্য তিনি ডঃ মুহম্মদ শহীদুল্লাহর সমালোচনা করেছেন। বঙ্গীয় মুসলিম সমাজের বুদ্ধিবৃত্তিক চেতনা উন্মেষ ঘটানোর জন্য বদরুদ্দীন উমরের কথা অকপটে স্বীকার করেছেন। এছাড়াও মার্কসীয় দর্শন, লেনিনের সমাজতন্ত্রবাদ ও রুশ বিপ্লব বিষয়ে তিনি অত্যন্ত বিশ্লেষণধর্মী ও বিচক্ষণ মন্তব্য করেছেন। উপমহাদেশের রাজনীতিতে কংগ্রেস ও মুসলিম লীগের তৎকালীন প্রেক্ষাপট ও আলোচিত হয়েছে তার কথোপকথনে। পরিশেষে বলা যায় আর্থ সামাজিক ও রাজনৈতিক অনেক ঘটনার সুচিন্তিত মতামতের কারনে বইটিকে সামাজিক দলিল হিসাবে আখ্যায়িত করা যায়।

ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×