somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মারাত্মক ভূমিকম্পঃ এক প্রত্যক্ষদর্শীর নিখুঁত বর্ণনা !!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ ঘুম ভেঙ্গে গেলো।ডিম লাইট জ্বলছিল।দুটো বিড়াল পুষি।ছেলেটির বয়স ৭ মাস আর মেয়েটির বয়স ৬ মাস।বড্ড আদর-যত্ন পায় ওরা আমার কাছ থেকে;ঠিক যেন মানুষের বাচ্চার মত!!

আমার শোয়ার খাট হতে প্রায় ৬ হাত দূরে একটি বড় টুকরিতে ওদের রাতের শোয়ার ব্যাবস্থা করে দিয়েছি আমি।শুধু শীতের জন্যই এই সাময়িক ব্যাবস্থা।বুঝতে পেরেছি,ওরা এই শীতে কষ্ট পেলে আমারও অনেক কষ্ট হবে।আরেকটি কথা,জন্মের পরে ওদের এই ক্ষুদ্র জীবনে এটাই কিন্তু প্রথম শীত।সুতরাং,স্বাভাবিকভাবেই ওরা অনভ্যস্ত এবং বিব্রত ও ভীত।

ঘুম ভাঙতেই প্রথমেই মোবাইলের ঘড়িতে দেখে নিলাম - বাজে ঠিক রাত ৪ঃ৫৯ মিনিট।তারপর ডান পাশে ফিরে দেখলাম বাচ্চা মেয়েটি ওর বিছানার উপড় বসে কোন এক অজানা আতঙ্কে বেশ জড়সড় হয়ে বসে আছে।ডিম লাইটের মৃদু আলোয় ভালো করে খেয়াল করে দেখলাম,মেয়েটির চোখে-মুখে ভোর করেছে সুতীব্র আতঙ্ক!!

আর বাচ্চা ছেলেটি মেয়েটির পাশে নেই!! কেবল শুনতে পাচ্ছি - ছেলেটি আমার ঘরের বাইরে কোন এক জায়গায় থেকে থেকে রক্ত হিম করা গর্জন করছে;যা ওর স্বভাবের সাথে এবং ওর বয়সের সাথে একেবারেই বেমানান।

ইতিপূর্বে আর কখনো আমি ওকে এই অবস্থায় দেখিনি বা দেখতে পাইনি বা শুনিনি।হঠাৎই ধোঁকা লাগলো,যেন কোন অশরীরী আত্মা আমার ঘরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর আমার বিড়ালগুলো তা দেখে ফেলেছে এবং আমাকে তাদের বোবা ভাষায় সতর্ক করে দিচ্ছে!!!

আবারও মোবাইলে চোখ রাখলাম,বাজে ভোর ৫ঃ০৩ মিনিট আর ঠিক তখনই ঘটলো সেই ভয়াবহ ঘটনাটা......

প্রথমেই সুতীব্র একটি ঝাঁকুনি খেলাম,মনে হল কে যেন তার শরীরের সমস্ত শক্তি এক করে আমাকে অনেক জোরে এক লাথি মারল।আর ঠিক তার পর পরই শুরু হল অসহনীয় ও চরম অস্বাভাবিক ঝাঁকুনি।কে যেন অদৃশ্য থেকে তাঁর সমস্ত ক্রোধ এই বাংলার জমিনে ঢেলে দিচ্ছে!!মনে হচ্ছে এই ধরাতল এখনই মাটির সাথে মিশে যাবে।ঐ চরম দুঃসময়েই কেন জানি বারবার মনে হতে লাগলো -ঢাকা শহর হতে যাচ্ছে আরেকটি আটলান্টিস অথবা পম্পেই !!!

৭ সেকেন্ড,টানা ৭ সেকেন্ড চলল এই অসহনীয়,অমানবিক আর সুতীব্র ভয়াবহ দুলুনি! আর তাঁর সাথে সাথে বেড়ে চলল আশেপাশের সমস্ত বিড়াল-কুকুর আর যত সামান্য কিছু মানুষের সুতীব্র রক্ত হিম করা অপার্থিব চিৎকার,যা ইতিপূর্বে আমি কখনো শুনিনি।কেননা আমার এই ৩৪ বৎসরের ক্ষুদ্র জীবনে এরকম নির্মম ভূমিকম্প এই-ই প্রথম।জীবনে অনেক ভুমিকম্প দেখেছি কিন্তু আজ ভোর ৫ঃ০৩ মিনিটের এই কুৎসিত দানবের মুখোমুখি ইতিপূর্বে আর কখনো হইনি!!

খাট থেকে একটুও নড়িনি,শুধুই প্রতিপালককে মন ভরে ডেকেছি।একসময় দেখলাম সব কিছু কেমন জানি শান্ত এবং একজন বাদে (১ জন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে) বাদ বাকি সবাই বহাল তবিয়তে খোদার খাস কৃপায় জীবিত!!

আর ঘুম হয়নি,হওয়ার কথাও নয়!! এখন লিখছি এক প্রত্যক্ষদর্শীর অনুভূতির কথা......

(দয়া করে এই পোস্টটি সবাই বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করবেন,কেননা আজকের এই ভুমিকম্পে অনেক খারাপ কিছুই হতে পারত;জাস্ট সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়ে দিয়েছেন।শেষ রাত হওয়াতে অনেক মানুষই এই ভয়াবহ ঘটনার সাক্ষী হতে পারেনি।মানুষ জেগে থাকলে হুড়োহুড়ি করতে যেয়ে লোক মারা যেত আরও অনেক বেশী!!)

আমার আগের পোস্টঃ

ভুলেও ফেলে দেবেন না সিলিকা ব্যাগ , কিন্তু কেন?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×