আমি ভোর হলেই, তোর হয়ে রই, ঘোর বয়ে যাই দিন,
এমন গভীর করে, অনাদরে, লুকাই কিসের ঋণ!
এমন তোর হয়ে রই, অঝর অথৈ, অবাক স্বপন গান,
আমার জীবন জুড়ে, কান্না খোড়ে, গোপন অভিমান।
আমি রাত নিশীথে, ভীষণ শীতে, তোর খুঁজেছি ওম
আমার জীবন মানেই, কান্না জানেই, বিষণ্ণ বিভ্রম।
------------------------------------------------------
কে/ সাদাত হোসাইন
২১/১১/২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



