নেশায় ডুবে যাক শহর, গলির শিষ কাটা লাল চোখ যুবক,
ডুবে যাক শ্মশান কিংবা গোরস্থান।
বুঁদ হয়ে থাক সকাল, সন্ধ্যা, রাত। রোদ কিংবা অজস্র বৃষ্টিপাত।
বুঁদ হয়ে থাক উদ্ভ্রান্ত বুক।
নেশায় ডুবে থাকা মানুষ, চুমুকে চুমুকে সব দুঃখ শুষুক।
মাতাল মাদকে কাটুক জমে থাকা পুরাতন শোক,
আজ চৌদিকে নেশাদের বান ডেকে যাক, তোমার অমন মাদক চোখ।
~ নেশাচোখ/ সাদাত
১৫.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

