২০০৭ সালে সেলিব্রেটিদের আলোচিত বিয়ে (পর্ব-১)
৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিয়ে ব্যাপারটি যেন সব সময়ই চিররঙিন। তবে এ বিয়ের ঘটনাটাই যদি মিডিয়ার কারো হয় তা হলে যেন নতুন আকাশে রঙধনুর ঝলকানি। রঙধনুর সাতটি রঙের মতোই বিয়ের পাত্রপাত্রীর খোজ-খবর নিয়েও শুরু হয় সাংবাদিকদের ভিন্ন রকম সুরতহাল। গেল বছরটিকে একদিক দিয়ে সেলিব্রেটিদের বিয়ের বছর বললেও কম বলা হবে না। বড় পর্দার সেলিব্রেটি থেকে শুরু করে ছোট পর্দা এমনকি, বিয়ের এ ঝড় বয়ে গেছে সিঙ্গারদের মধ্যেও। তবে সেলিব্রেটিদের ধুমধামের বিয়ের দিন মনে হয় একেবারে পড়ন্ত বিকালের মতো। গত বছর রেকর্ড সংখ্যক সেলিব্রেটি বিয়ের মালাবদল করলেও বিয়ে করার আগ পর্যন্ত সবাইকে রেখেছেন এক রকম অন্ধকারের মধ্যে। মনে হয় যেন হঠাৎ করে বিয়ের খবর ফাসের মধ্যেই আসল আনন্দ। আর কিছু না হোক গুটিকয়েক লোককে বোকা বানানোতে অন্তত একগাল হেসে নেয়া যাবে।
২০০৭ সালে বিয়ের সবচেয়ে বড় বোমাটি সম্ভবত ফাটিয়েছেন চিত্রনায়ক রিয়াজ। বছরের একদম শেষ দিকে কোরবানি ঈদের দুদিন আগে ১৮ ডিসেম্বর পুরোদস্তুর জামাইবাবু বনে যান রিয়াজ। বিয়ে করেন মডেল ও নৃত্যশিল্পী মুশফিকা তিনাকে। একটি পাক্ষিক পত্রিকার ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম দুজনের পরিচয় হয়। এরপর প্রায় দুই বছর গোপনে প্রেম করার পর ১৮ ডিসেম্বর মুশফিকা তিনাকে ৫০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন রিয়াজ। তার এ বিয়ের পিড়িতে বসাটা নতুন না হলেও লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে এই প্রথম কাউকে বেছে নিলেন হৃদয়ের আয়না হিসেবে। অবশ্য রিয়াজ তার কবুল বলার অংশটুকু তার শ্বশুর ব্যবসায়ী মহসিন খানের ইব্রাহিমপুরের বাসায় শেষ করলেও বিয়ের পরই নববধূকে নিয়ে উঠেছেন বনানীর গলফ হাইটসের নিজের ফ্যাটে। দুই বছর তো নয়, যেন দীর্ঘ দুই যুগ পর প্রাণ খুলে হাসিল পাখি। অবশ্য রিয়াজ-তিনার অভিব্যক্তিও তাই প্রমাণ করে। বিয়ের পর তিনা তার প্রতিক্রিয়ায় বলেন, আমি খ্বুই খুশি, দীর্ঘ দুই বছরের স্বপ্ন পূরণ হয়েছে। মনে হচ্ছে আরো আগে কেন হলো না।
(চলেব..)
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮

বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক...
...বাকিটুকু পড়ুনপ্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।

আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই...
...বাকিটুকু পড়ুন
উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#...
...বাকিটুকু পড়ুন
প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ...
...বাকিটুকু পড়ুন
রিলিফ ওয়ার্ক
- আবুল মনসুর আহমেদ
বন্যা ।
সারা দেশ ভাসিয়া গিয়াছে। গ্রামকে গ্রাম ধুধু করিতেছে। বিস্তীর্ণ জলরাশির কোথাও কোথাও ঘরের চাল ও বাশের ঝাড়ের ডগা জাগাইয়া লোকালয়ের অস্তিত্ব ঘোষণা করিতেছে। এই...
...বাকিটুকু পড়ুন