
সারাটা দিন ইট বালি শেষে
স্বপ্ন দেখে যাবে কবে দেশে
ঘুমের আগে টিভিটা সে ছাড়ে
খবর শুনে উঠে নড়ে চড়ে!
দুবাই ওয়ালার বউ থাকেনা ঘরে
পালিয়ে যায় লজিং মাষ্টরের হাত ধরে
রিয়াল দিনার আসবেনা আর কাজে
সময়টা উদ্ভট ভিষণ রকম বাজে।
হায়রে কপাল একেই বলে সুখ
বুঝলনা কেউ দুবাই ওয়ালার দুখ
জীবন যৌবন সবই গেল শেষে
খালি হাতেই ফিরে আবার দেশে।
পরকীয়ার টানে গৃহবধূ উধাও রহস্যঘেরা!
উল্লেখ্য, শাবলি আকতারের সঙ্গে রাঙ্গুনিয়ার পূর্ব খিলমোগল গ্রামের নেজাম উদ্দিনের বিয়ে হয়। সাত বছরের দাম্পত্য জীবনে এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে তাদের। দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকার সুযোগে গৃহশিক্ষক মো. আবু বক্করের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে সন্তানদের ফেলেই গত ১৩ আগস্ট পালিয়ে যান এই গৃহবধূ।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



