- কিসের জন্য?
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিসের জন্য প্রাণটা দিলি
কে বলেছে দিতে
কিসের আশায় বুলেট প্রেমে
দিলি বুক পেতে।
নূর হোসেন, মিলন গেল
তুইও গেলি বোকা
পানির দরে রক্ত দিয়ে
যায়কি দানব রোখা।
বুদ্ধিজীবি সুশীল সমাজ
নাই কারো সাড়া
গণতন্ত্র ফিরিয়ে আনার
তোর কেন তাড়া।
নির্বাচনটা ব্যবসা ওদের
কিসের আবার দেশ
হাভাতিরাই রক্ত দিয়ে
যাচ্ছে নিরুদ্দেশ।
আর কতোকাল শকুনিরা
দেশটা কুড়ে খাবে
আর কতোবার গণতন্ত্র
আসবে আর যাবে!
বি.দ্র: চট্টগ্রামঃ গতকাল ৩০.১২.২০১৫, চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় ভোট দিয়ে বের হওয়ার পর কেন্দ্রের অদূরে মো. নুরুল আমিন (৪৮) নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
কোথাও লাশের ছবি পেলামনা, যে নিউজটা প্রথম পাতায় লাল কালির হেডলাইন হবার কথা কোথাও পাওয়া যাচ্ছেনা, অন্য নিউজ এর মাঝে আকটা লাশ আড়াল করে পত্রিকা নিউজ চ্যানেলগুলো তাদের গণতান্ত্রিক দায়িত্ব পালন করছেন। বিবিসি অনলাইনে গতকাল ছবি দিয়ে লিখা হয়েছিল সরকারী দলের দুই গ্রুপে সংঘর্ষ কিন্তু আজকে বলছে সাধারণ জনগণ কিন্তু ছবি উধাও। স্বাধীনতার এতো বছর পর আমরা এখনো গণতন্ত্র ধরতে পারলামনা বরঞ্চ বহুমাত্রিক রাজাকার বেড়েছে হাজারগুণ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন