
হাসি আর কান্না থাকে পাশাপাশি
একটা বলে যাই অন্যটা আসি।
জীবনটা নয় কেবল শুধু হাসি হাসি
কান্না আছে বলেই হাসি ভালোবাসি।
শুধুই কান্নায় মোড়া জীবন যাদের
বুভুক্ষু জীবন আর শুধু বিষাদের
হাসি যাদের আছে ঢের হাতের পাঁচে
ভাগ করে নিতে হবে কান্নার কাছে।
হাসি আর কান্না থাক পাশাপাশি
দু'টোই কাম্য নয় অতি রাশিরাশি।
কান্নাটা আছে বলেই হাসি লাগে ভালো
হাসতে গিয়েই তাই কান্নার জল ঢালো।

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




