উঠতে গিয়ে বসতে গিয়ে হাঁটতে গিয়ে দেখি
হাতে পায়ে শিকল আমার চমকে উঠি একি!
শুনতে গিয়ে পেলাম বাঁধা বলতে গিয়ে তাও
ভাবতে গিয়ে হোঁচট খেলাম ভাবনা মিছে ফাও।
খেতে বসে মুখ রোচেনা ঘুমোতে গেলে বাঁধা
কোথায় যেন আটকে আছে বিশাল এক ধাধা।
বুঝতে পেলাম অবশেষে হীরক রাজার দেশে
শিকল পরেই থাকে সবে মুক্ত সাধীন বেসে।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



