=-=-=-=-=-=-=- ১ =-=-=-=-=-=-=-=-=-=-=
বৃষ্টি গেছে রোদ উঠেছে রংধনুটা প্লাস
ঢালতে পানি করিম চাচা ভাংল এবার গ্লাস
শিউলি টগর
বগর বগর
ছাদের কোনে দেখে এসো চলছে প্রেমের ক্লাশ।
=-=-=-=-=-=-=- ২ =-=-=-=-=-=-=-=-=-=-=
আকাশে যে মেঘ ছিলনা ছিল ভীষণ শান্ত
হঠাৎ আবার বৃষ্টি হবে সেটা কেইবা জানতো!
সকিনার মা কান্দে
বাপে বসে রান্ধে
কি হলো তা জানতে গেলে বলে, ভাইয়া যান তো!
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


