রাসেলের প্রেম হয় সুমনার সাথে
ফেইসবুকে পরিচয় কোন এক রাতে।
রাতদিন ঝগড়া আর খুনসুটি
মানিয়েছে বেশ ভালো সেই প্রেমঝুটি।
দেখাটাযে হলোনা হবে হবে করে
দিনতারিখ ঠিক করে শুয়ে কাটায় ঘরে।
ইনবক্স চ্যাট হয় ভিডিওকল মানা
তার আগে দু'জনের হোক চেনাজানা।
অবশেষে ঠিক হলো দেখা করা যায়
কথা আর কাজে ঠিক মিল থাকা চাই।
দেখাটাও অবশেষে হলো দু'জনার
আইডিটা ফেইক ছিল আর জেন্ডার।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



