
লাগছেনা ভাল আর একা একা
সঙ্গ পাওয়া, সঙ্গে থাকা তোমার কাছেই শেখা।
শিশিরে পাতা, পাতায় শিশির সূর্য দেয় আলো
ভাব জমেছে, জমতে জমতে কোথায় হারিয়ে গেলো?
আলোর মাঝেও অন্ধাকার যায়না দেখা তবে
শিশির পাতায় বিচ্ছিন্নতা আলোরই কাজ হবে।
লাগছেনা ভাল আর একা একা
সঙ্গে থাকা, সঙ্গ পাওয়া তোমার কাছেই শেখা।
পাখিদের নেই রুটি, রুজি সারাদিন ঘুরেঘুরে
মিলে দোহে ডালেডালে কিচিরমিচির উড়েউড়ে
সন্ধ্যায় ঘরে ফেরা রাতে বাড়ে ওম
সারা রাত নিশ্চুপ পাখিদের ঘুম।
আমারও মন চায় তুমি আমি পাখি
সাদাকালো হিসেব নিকেশ পাশে ফেলে রাখি।
লাগছেনা ভাল আর একা একা
সঙ্গ পাওয়া, সঙ্গে থাকা তোমার কাছেই শেখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
