somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনের অলিন্দে অবছায়া মেঘ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার চেনা জানায় যারা বই বের করে আসছে এবং ফেইসবুকে তার খবর যখন পাই আমি শুধু লাইক দিয়ে আর হালকা কমেন্ট করে দায়টা এড়াই, কেননা প্রবাসে থাকি তাৎক্ষণিক বইটা সংগ্রহ করা সম্ভব নয়, আর বইটা না পড়ে আমি পরিচিত সুবাধে তার প্রচার করতে আগ্রহী নই, একজন পাঠককে আমি অতিরজ্ঞিত ভুল বার্তা দিতে আগ্রহী নই।

আলমগীর মোহাম্মদ সিরাজ এর প্রথম কাব্য গ্রন্থ "মনের অলিন্দে অবছায়া মেঘ," বইটা এখনো পড়িনি কিন্তু আমি এই বইটা শেয়ার করতে আগ্রহী। কেননা আলমগীর এর কবিতা যারা পড়েছেন সবাই জানে তার কবিতার তেজটা। তাই না পড়েও বলে দেয়া যায় এই বইটা পড়ার জন্য। এই বইটা সংগ্রহে রাখার জন্য।

ব্যাক্তিগতভাবে আলমগীরকে আমি চিনি। অত্যন্ত বিনয়ী, প্রচার বিমুখ। সে একজন শিক্ষক। শিক্ষকতা করতে গিয়ে কতৃপক্ষের অনিয়ম এর বিরোদ্ধে রুখে দাঁড়িয়ে চাকরী খোয়া বা লড়তে লড়তে ছেড়ে আসা প্রতিবাদী। পার্টটাইম একটা মোবাইল কোম্পানি সেবা কেন্দ্রে কাজও করতেন, হয়তো এখনো করছেন। আমি ছুটিতে দেশে গেলে কোথাও যাওয়া আসার পথে আলমগীর এর সেবা কেন্দ্রের দিকে চোখ রাখতাম, সে থাকলে গিয়ে কথা বলতাম কিছুক্ষণ। সিট থেকে উঠে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলতেন সবসময়। এই যে তার চরিত্রের দুইটা রূপ বিনয় আর প্রতিবাদ তার কবিতা পড়লে ঠিক যেন তারই প্রতিফলন। আলমগীর এখনো ছাত্র। বাংলা সাহিত্যে পড়ছেন। মধ্যবিত্ত পরিবারের সন্তান। প্রাথমিক আর মাধ্যমিক পড়ালেখা মাদ্রাসায়। এই যে মধ্যবিত্তের টানাপোড়ন তার সাথে মাদ্রাসা থেকে কলেজে এসে বাংলা মাধ্যম, ভবিষ্যতে থিতু হবার চিন্তা চেতনা এসব উঠে আসে তার লেখায়। আর যেটা বাকী আছে সেটা হল প্রেম। স্বভাবতই যে বর্ণনা দেয়া হল সেগুলো মিথষ্কৃয়ায় প্রেমটাও রূপ নেয় এক বাস্তবতায়। তার লেখায় উঠে আসে হাই স্কুলের মেয়েরা স্কুল ফাঁকি দিয়ে তার পাশের দোকানে বসে চটপটি খাবার বর্ণনা, তার লেখায় উঠে আসে চারতলা বিল্ডিংয়ে নিচতলায় নব যুবতি ভাড়াটিয়ে যে শিশুটা নিয়ে রোজ বের হয়ে যায় সেখানে অপরিচিত মানুষের আনাগোনায় অন্য রকম একটা পরিবেশ এর চিত্র। গল্পও লিখেন অনন্য সিরাজ। বর্ণনা উপমা ইত্যাদির মিশেলে কোন একটা চরিত্র এমনভাবে ফুটিয়ে তোলে যে কেউ যখন পড়া শুরু করে লেখাটাই তাকে টেনে নিয়ে যাবে শেষ অবধি।

আমি চোখ রাখছিলাম ফেইসবুকে অবছায়া মেঘের উপর। এখনো পর্যন্ত এমন কাউকে বলতে শুনিনি বইটা কবে গিফ্ট পাবো। সবাই বলছে আমি কিনে নেব। এখানেই আলমগীর এর ভিন্নতা। একজন নবীন লেখক কিন্তু পাঠক জানে এই বইটা তাকে কিনতে হবে এবং কিনে ঠকবেনা সে। এটা কিনে পড়ারই বই। অনেকেই অভিযোগ করেন, বই কিনতে চায়না ফ্রি পেতে চায় বা দিতে হয়। আসলে সেখানে কিছুটা খাদ থাকে, পরিচিত হলেও বইটা পাঠক যদি মনে করে কিনে পড়াটা লস হবে তার মানে লেখার মানেই স্থুলতা আছে। তাই লেখক চাইছে পড়ুক, বিনে পয়সায় হলেও পড়ুক, আর পাঠক চাইছে বিনে পয়সায় যখন, পড়তে রাজি।

আশা করি অবছায়া মেঘ ভালই সাড়া ফেলবে। আলমগীর এর সূচনাটা মেঘ দিয়েই শুরু। এই মেঘ ভেসে বেড়াক আমাদের সাহিত্য অঙ্গনে।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×