চিল্লাইয়া বলে ঠিক কিনা!!
২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
.

.
আমি চিল্লাই, বল কিল্লাই
বাঁধা দাও আমারে
আমি চিল্লাই, জানো কিল্লাই?
আগুণ জ্বলে বাজারে।
আমি চিল্লাই, কেন চিল্লাই?
কানে দাও তালা
কেন দাও, বলে যাও
কেন ডাকো শালা?
আমি চিল্লাই, জোরে চিল্লাই
মাথা ধরে ঝিম
বুঝিনা তায়, কেন বেড়ে যায়
মাথা পিছু ঋণ।
আমি চিল্লাই আরো চিল্লাই
সেটাই আমার কাজ
কে করে লুট, কারা এক জোট
বলে যাও আজ।
আমি চিল্লাই, যত চিল্লাই
কাজ হবেনা জানি
সামান্য বর্ষায় কেন ডুবে যায়
নগর তলে যায় পানি।
আমি চিল্লাই, শুধু চিল্লাই
গলা যায় ফেটে
টাকার মান কমে কেন
বাড়ে, কল মানি রেটে।
আমি চিল্লাই, তবু চিল্লাই
কান ভারি তোমার
যত চিল্লাই কাজ হবেনা
মন নেই শোনার।
ঠিক আছে, ঠিক আছে
রইলাম এবার চুপ
তবুও যদি জাগে একটু
অন্ধ বধির বোধ।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়াসমিন থেকে রামিশা এরপর কে? আমরা কবে মানুষ হবো? ওরা ধর্ষণকারী, আর আমরা দর্শনকারী! ...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮

প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।
আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!...
...বাকিটুকু পড়ুন
ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর...
...বাকিটুকু পড়ুন
লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।...
...বাকিটুকু পড়ুন
শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে...
...বাকিটুকু পড়ুন