somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সেগুফতা"

০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গান শুনা হয়না অনেকদিন। আদতে আমি গান শুনিনা। ভাল গান শুনার যোগ্যতা আমার নাই, ভাল কবিতা বুঝারও যেমন যোগ্যতা আমার হয়ে উঠেনি। আমার কলিগ রোহিঙ্গা পাকিস্তানি। ওর বাবা বাংলাদেশে মাদ্রাশায় পড়েছে তারপর পাকিস্তান গিয়ে থিতু হল এবং সেখানে ওনার ব্যাগ লাগেজ বানাবার ফেক্টরী আছে করাচীতি। কলিগও পারে ওসব কাজ কিন্তু তার চাইতে মধ্যপ্রাচ্যে চাকরী করে মজা পাচ্ছে হয়তো। সে মাঝেমাঝে আমাকে শেয়ার অথবা গজল টাইপ গান শুনায়। সে শিল্পী নয় তবে কিছু গান গাইতে পারে। গানগুলো শুনে আমার মনে হয় শব্দগুলো বেশ ভারিক্কি টাইপ। প্রতিটা লাইনে কিছু শব্দ আছে যেগুলো গুহার মতো গভীরতা, আমার মনে হয় হিন্দ উর্দু ফার্সিতে গাণ যত আবেগ, সুর, বৈচিত্রতা আছে বাংলা ভাষাতে তেমনটা হওয়া একটু কঠিন। বাংলা সেই মাত্রায় গভীর গান লেখাও গাওয়া অপরাগ বলে মনে হয়।

হঠাৎ কী মনে হল অপিষে কাজের ফাঁকে গান শুনতে মন চাইল, Echoes of Reshma | Varsha Singh Dhanoa | Yousaf Salahuddin & Sonya Hussyn | Live Concert | Sufiscore এটা শুনতে লাগলাম। গানের মাঝে একটা শব্দ আলাদাভাবে উঠে আসল। "সাগুফতা"

"সাগুফতা" শব্দটি ফারসি ভাষা থেকে উদ্ভূত এবং এর অর্থ হলো "ফুলে ফোটে এমন," "ফুলের মতো সুন্দর," বা "খিলখিলিয়ে হাসে এমন।" এটি সাধারণত একটি মেয়েদের নাম হিসেবে ব্যবহৃত হয় এবং সৌন্দর্য, সজীবতা বা প্রফুল্লতার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

""সেগুফতা" আমার মা এর নাম। আমরা ভাই বোন সবাই এই নামটার ভক্ত। মা আজ নেই। আমার মাকে নিয়ে বড় ভাইয়ার প্রচুর কবিতা আছে, আমি লিখতে পারিনা। ভাইয়া মাকে নিয়ে লিখে অনেক দূর চলে যান। ভাইয়া আবিষ্কার করে চলেন আমার মা এর অন্য একটা জগৎ ছিল যেখানে একটা চরিত্র হয়ে উঠে বুড়ো খালা টাইপ ফকিরটা। মা যাকে ঘর বারান্দায় বসিয়ে পান্তাভাত খেতে দেন। আবার চালও দিতেন। তাদের মধ্যে কী আলাপ হতো কিংবা শব্দবিহীন তাদের কথোপকোথন ভাইয়ার কবিতা উঠে আসে। কীভাবে মা সামাল দিতেন দারিদ্রতার সংগ্রাম কোন শব্দ ছাড়া কিংবা সাদা শাড়ি পরে নামাজ পড়ার দৃশ্য এসব আমার মনে পড়ে।

"সেগুফতা" নামটা আমরা হাতছাড়া করতে চাইনি, আমার বড় মেয়ে উমামার নামটা "সেগুফতা" রাখতে গিয়েও রাখা হলনা, পরে আমার ছোট বোন, সবার চাইতে ছোট, সে তার মেয়ের নাম রেখেছে "সেগুফতা" । আমার ছোট বোনটা মাকে পায়নি আমাদের মতো করে। হাইস্কুলে থাকাকালীন মা গত হয়ে যায়। বর্তমানে ইউরোপ প্রবাসী হয়ে সিংগেল মাদার। সে আরেক গল্প।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×