কবিতাটা আগেও পোষ্ট করেছিলাম, এবার এআই দিয়ে এটা দুটো গান বানালাম, একটা বাংলায় একটা উর্দূতে, চাইলে শুনতে পারেন, নিচে লিংক দিলাম
বি.দ্র. বাংলাটাতে কিছু উচ্চারণ কলকাতা মার্কা আছে এবং ভুল আছে, কারেকশান করার সময় হয়নি, আর ফ্রি ভার্ষণ ব্যাবহার করাতে এই আইও একটু কম সহযোগিতা করতে চায়
বাংলা : view this link
উর্দু : view this link
আমাকে ছেড়ে যেও না
দুচোখ যেদিকে যায়, আমাকেও সঙ্গে নিও।
একাকিত্ব আর ভালো লাগে না,
নিঃসঙ্গতার ক্লান্তিতে ফাঙ্গাস জমেছে ঢের।
আমাকে সঙ্গে রেখো নামাজে, মুনাজাতে,
ওযুর পবিত্র পানির মতো ভালোবেসো আমায়।
তোমাকে দেবার মতো কিছুই নেই আমার—
শুধু এই দারিদ্রতা ছাড়া কোনো সম্বল নেই।
তবুও, ছেড়ে যেও না আমায়, কোনোভাবে, কোনো মতে।
তুমি যখন বলো, আর পারছো না ঘানি টানা বৃত্তে—
আমার খুব কষ্ট হয়, কষ্ট হয়।
সামান্য পথ বাকি! হাত ছেড়ো না, ছেড়ো না হাত—
মাত্র সাড়ে তিন হাত, তারপর অনন্ত জীবন।
সেখানে পুষিয়ে নেব আমাদের সব অপারগতা।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২৬ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



