somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ১০ই নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। শহীদের রক্তের সাথে বেইমানীর দিন আজ...

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বকথাঃ ১৯৮৭ সনের ১০ই নভেম্বর, যেকোনো সাধারন দিনের মতই ছিলো এক দিন, প্রতিদিনের মতো করে সূর্য উঠেছিলো নিয়ম করে। তবে বাংলাদেশের ইতিহাসের জন্য ছিলো বিশেষ এক দিন, ১৯৮৭ সালের এই দিনে বাংলাদেশের বৃহত্তম দুই দল আওয়ামীলীগ এবং বি এন পি সহ মোট ১৫ দলীয় ঐক্যজোট ঢাকা অবরোধের ডাক দিয়েছিলো। কারন, জেনারেল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর লে. জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আরোহন করেন এবং দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার উদ্দ্যেশ্যে ১৯৮৬ সালে এক পাতানো নির্বাচনের আয়োজন করে। বি এন পি সে নির্বাচন বর্জন করেছিলো, আর আওয়ামীলীগ ও জামা্যাত সেই নির্বাচনে অংশ নিলেও পরবর্তীতে সংসদ থেকে পদত্যাগ করে সম্মিলিত ভাবে স্বৈরাচার পতনের আন্দোলনে যোগ দেয়।

আলোচ্য বিষয়ঃ ঢাকা জেলার বনগ্রাম আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুর হোসেন অবরোধের সমর্থনে রাজধানীর জিরো পয়েন্টে এক গনমিছিলে যোগ দেন। তিনি সেদিন পরনের শার্ট খুলে বুকে ও পিঠে সাদা অক্ষরে লিখেন ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ । সেই মিছিলে সামরিক স্বৈরশাসক এর অনুগত পুলিশ বাহিনী গুলি ছোড়ে আর সেখানেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন নুর হোসেন সহ আরও দুই যুবলীগ কর্মী, আহত হয়েছিলেন আরো শতাধিক। তাঁদের মৃত্যুর পথ বেয়ে আন্দোলন আরো বেগবান হয়, তারপর ১৯৮৮ সালে আরেকটি নির্বাচন দেয় সামরিক সরকার কিন্তু বাংলাদেশের সকল দল সেই নির্বাচন কে বয়কট করে এবং ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর গনতন্ত্রের চুড়ান্ত বিজয় আসে।
শহীদ নুর হোসেনের আত্মত্যাগ কে স্মরনীয় করে রাখতে ১০ নভেম্বর কে "ঐতিহাসিক ১০ ই নভেম্বর" দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়, পরবর্তীতে আওয়ামিলিগের প্রস্তাবে দিনটিকে "শহীদ নুর হোসেন দিবস" হিসেবে পালন করা হয়। আর তাঁর মৃত্যুর স্থান কে "নুর হোসেন চত্বর" হিসেবে নাম করন করা হয়।

আজকের প্রেক্ষাপটঃ ১৯৮৬ সালের নির্বাচনের কায়দায় ২০১৪ সালেও সর্বজন গৃহীত তত্ত্বাবধায়ক পদ্ধতিতে নির্বাচন বাতিল করে বিতর্কিত নির্বাচনের আয়োজন করে দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হয় বাংলাদেশ আওয়ামীলীগ। সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের আগ্রদুত “বাংলাদেশে আওয়ামীলীগ” এর গায়ে কলঙ্কের কালো তিলক পড়ে। সেই নির্বাচন এখনো বিশ্বের উন্নত দেশগুলোর কাছ থেকে গ্রহনযোগ্যতা পায় নি।
সবচেয়ে বেদনার ব্যাপার হলো, ১৯৮৭ সনের সেই স্বৈরশাসকের হাত ধরেই ক্ষমতায় আরোহন করেন গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা। আর হুসেইন মোহাম্মদ এরশাদ কে পুরস্কৃত করেন নিজের বিশেষ দূত বানিয়ে।
বড় কষ্টের দিন আজ, শহীদের রক্তের সাথে বেইমানীর দিন আজ, রাষ্ট্রের সর্বোচ্চ পদসমূহ থেকে শত শত বানী আর আলোচনা দেখে না জানি নুর হোসেনদের আত্নারা আজ কি করছে? তবে প্রতিনিয়ত বিদ্রুপের হাসি যে হাসছে তা নিজের কল্পনায় স্পষ্ট দেখতে পাচ্ছি।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×