somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরকের বেড়াজালে সমাজ-পর্ব ২ (বড় শিরক-২ )

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রহমানমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য(সুরা ফাতিহা-১) .আল্লাহর রহমতে নতুন একটি লেখা লিখলাম। হে আল্লাহ আমার লেখায় যদি কোন ভুল থাকে তাহলে আপনি তা ক্ষমা করে দিন। বন্ধুগন, আপনারা যদি কেউ কোন ভুল ধরতে পারেন তাহলে তা বিনা সঙ্কচে জানাবেন।

[কৃতজ্ঞতা-
১.শাইখ মুস্তাফিজুর রাহমান মাদানি]

(গত লেখার পর থেকে........)

২১. আল্লাহ ছাড়া অন্য কেউ বিশ্ব পরিচালনা করেন- কোন নবি, রাসূল, গাউস, কুতুব, অলি বিশ্ব পরিচালনায় অংশ নেন, একথা মনে করা শিরক। আল্লাহ তাআলা সময়কেও নিয়ন্ত্রন করেন। তাই সময় বা যুগকে গালি দেয়া গর্হিত কাজ।
( রাদ- ২, ইউনুস- ৩১, সাজদাহ- ৫) ( বুখারি- ৪৮২৬,৬১৮১,৭৪৯১, মুসলিম- ২২৪৬, আবু দাউদ- ৫২৭৪)

২২. আল্লাহ ছাড়া অন্য কেউ জীবন বিধান প্রণেতা- আল্লাহ তাআলাই একমাত্র মানব জাতির সার্বিক উন্নতির জন্য আইন বিধানের অধিকার রাখেন। এ কাজের যোগ্য তিনি ছাড়া আর কেউ নন।
( নাজম- ৩,৪, ইউসুফ-৪০, তাহরিম-১, মারিইয়াম- ৬৪) (বুখারি- ৩২১৮, ৪৭৩১)

২৩. আল্লাহ ছাড়া কেউ কাউকে ধনী গরিব বানাতে পারে- আল্লাহ সবকিছুর মালিক। তিনি ইচ্ছা করলেই যাকে ইচ্ছা ধনী গরিব বানাতে পারেন।
(বাকারাহ- ২৮৪, হাশর- ২৩, রাদ- ২৬, বানি ইসরাইল- ৩০, সাবা-৩৬ ) (মুসলিম- ২৫৭৭, ৯৯৩, বুখারি- ৪৬৮৪)

২৪. কিয়ামতের শিরক- কিয়ামতের দিন আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন নবি, রাসুল, পির, অলি, ইত্যাদি মানুষরা অন্যান্য মানুষদের আজাব হতে বাচাতে পারবে এটা মনে করা শিরক। এছাড়া অন্য কেউ মানুষকে আল্লাহর আজাব হতে কাউকে ক্ষমা করাতে পারবে এমনটা মনে করাও শিরক।
(তাহরিম- ১০, শুআরা- ২১৪, তাওবাহ- ৮০) (বুখারি- ২৭৫৩, ৪৭৭১, ১২৪৩, ২৬৮৭, ৭০০৩, মুসলিম- ২৫৭৭, ২০৬)

২৫. গায়েব জানার শিরক- আল্লাহ ছাড়া অন্য কোন মানুষ হোক নবি, রাসুল, বুজুর্গ হায়েব জানেন এমনটা বিশ্বাস করা শিরক।
(নামল- ৬৫, আনআম- ৫০,৫৯, লোকমান- ৩৪, আরাফ- ১৮৮, যুখরুফ- ৫২) (বুখারি- ৫০, মুসলিম- ৯)

২৬. মানুষের অন্তরের কথা- আল্লাহ ছাড়া অন্য কেউ মানুষের মনের কথা জানেন না। এর বিপরীতে বিশ্বাস করা শিরক।
(মুলক- ১৩,১৪) (বুখারি- ৪০৯০, মুসলিম- ৬৭৭)

২৭. রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান- আল্লাহ ছাড়া অন্য কেউ কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করতে পারে এমনটা মনে করা শিরক। (ইমরান- ২৬)

২৮. অন্তরের পরিবর্তন- একমাত্র আল্লাহ তাআলাই কারো অন্তরের পরিবর্তন ঘটাতে পারেন। এর ব্যতিক্রমে বিশ্বাস করা শিরক। (আনফাল- ২৪) (তিরমিজি- ৩৫২২)

২৯. ইচ্ছার শিরক- একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইচ্ছা স্বকীয় ভাবে প্রতিফিলিত হতে পারে না। আল্লাহ যা চান তা হবেই। এই কারনে আমরা বলে থাকি, ইন শা আল্লাহ। অর্থাৎ, আল্লাহ যদি চান। (ইয়াসিন- ৮২).কোন লোক রাসুল(সা) কে উদ্দেশ্য করে বলল, আল্লাহ তাআলা এবং আপনি চেয়েছেন বলে কাজটি হয়েছে, নতুবা হত না। তিনি(সা) বললেন, তুমি কি আমাকে আল্লাহর শরিক বানাচ্ছ?? এমন কথা কখনো বলবে না। বরং বলবে, একমাত্র আল্লাহ চেয়েছেন বলেই কাজটি হয়েছে। (বুখারি- ৭৮৩, নাসায়ি- ৯৮৮, বায়হাকি- ৩/২১৭, আহমাদ- ১/২১৪, ২২৪, ২৮৩)

৩০. আল্লাহ ছাড়া সন্তান সন্ততি- আল্লাহ যাকে চান সন্তান দিতে পারেন। অন্য কারো এই ক্ষমতা নেই। (শুরা- ৪৯,৫০) (তাবারানি- ১০৬১,১০৬২)

৩১. আল্লাহ ছাড়া সুস্থতা- একমাত্র আল্লাহ তাআলাই মানুষকে সুস্থতা দান করতে পারেন, অন্য কেউ নয়।
(শুআরা- ৭৮-৮২) ( বুখারি- ৫৬৭৫, ৫৭৪২, ৫৭৪৩, মুসলিম- ২১৯১)

৩২.কাজ করার শিরক- আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ইচ্ছা করলেই কোন ভাল কাজ করতে পারবে বা কোন খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে এমন মনে করা শিরক।
( হুদ- ৮৮) (আবু দাউদ- ১৫২২)

৩৩. ক্ষতির শিরক- আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে এমনটা মনে করা শিরক। (ফাতহ- ১১) (তিরমিজি- ২৫১৬)

৩৪. জীবন মৃত্যু- আল্লাহ ছাড়া কেউ কাউকে বাঁচাতে পারে বা মারতে পারে এমন মনে করা শিরক। (মুমিন- ৬৮) (বুখারি- ৪১৩৫, ৪১৩৬, মুসলিম- ৮৪৩)

৩৫. আল্লাহ ছাড়া সবাই মৃত- যদি কেউ মনে করেন আল্লাহ ছাড়াও অন্য কোন নবি,রাসুল,গাউস,কুতুব সর্বদা জীবিত রয়েছেন তাহলে সে শিরক করছে। ( রাহমান- ২৬,২৭, ইমরান- ১৮৫,১৪৪, জুমার- ৩০, আম্বিয়া- ৩৪) (বুখারি- ১২৪১, ১২৪২, ৩৬৬৭)

বি. দ্র. এই লেখাটি সবার জন্য উন্মুক্ত, যে যেভাবে পারুন, কপি-পেস্ট/ শেয়ারের মাধ্যমে সবাইকে সত্য জানিয়ে দিন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×