আবার সেই পুরনো দরজা ;
অপ্রয়োজনীয় ডোরবেল, কড়া না নাড়ার লজ্জা ।
সহজ কিন্তু অসীম অনাগ্রহের তালা ,
শত বছরের পুরনো নিঃসঙ্গতা আর
কবরের ঠাণ্ডা ভ্যাপসা বাতাস নিয়ে খেলা ।
আবার সেই পুরনো ঘর-
ঘরই তো !
খাট, টেবিল আর চেয়ার ;
অস্পষ্ট ছায়া, কতশত বইয়ের পাহাড় ।
আবার সেই পুরনো জানালা ,
বাইরে- নয় কনস্টবলের ল্যান্ডস্কেপ ;
শুধুই নোনা ধরা দেয়াল, দুর্গন্ধময় নালা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



