তোমার কষ্ট ছুঁয়ে দেবো ,
ঠিক দেখো-
তোমার সাদা কালো হাসি মুখে খানিকটা লাল হলুদ রঙ মেশাবো ।
ঘরকুনো আর মা ঘেঁষা জগতটাকে ,
শরতের মেঘ দিয়ে সাজিয়ে দেবো ।
উদাস চলো ,
একলা লাগলে আমার চোখে চোখ রেখো ;
নরম হাতটা শক্ত করে আমৃত্যু ধরে রাখবো ।
জ্যোৎস্না রাতে আকাশপানে বৃথাই তুমি চোখ রাখো ,
আমায় বল-
একতুড়িতে চাঁদটাকে তোমার বাসার ঘরের ঝাড়বাতিতে লাগিয়ে দেবো ।
আকাশটা বড্ড হালকা নীল ,
তাকে তোমার প্রিয় গাঢ় নীলে রাঙ্গিয়ে দেবো ।
ঠিক দেখো-
তোমার আলসেমিতে গা মিলিয়ে ,
ছোট্ট এই জীবনটাকে শেষ বিন্দুতে টেনে নেবো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



