তুমি কিন্তু চাইলেই জানতে পারতে-
কোন বরষার জলে মিশে ছিল আমার চোখের নীল;
শুনতে পেতে, জলে ভাসা পানকৌড়ির নিঃসঙ্গতার অট্টহাসি।
ইচ্ছে হলেই জানতে পারতে-
কতগুলো সন্ধ্যা আর বিকাল কাটিয়েছি তোমার বাড়ির রাস্তায়।
মন্ত্রমুগ্ধ কতটা সময় ফেসবুকে, তোমার নেশায়।
একটু খুজলেই দেখতে পেতে-
পত্রিকার একদম ভেতরের পাতায়
তোমার বিরহে কাতর পদ্মদলের আমরন অনশনের খবর;
আর একটা হলুদ পাখির সুইসাইড নোট।
চাইলে কিন্তু জানতে পারতে-
কোন অমাবস্যায়, খুন হয়ে যাওয়া প্রেমিকের প্রেতাত্মা পথে নেমেছিল গোপন কষ্টে;
আর বাউন্ডুলে কবি, পথ ভূলে ফিরেছিল বাড়ি কোন সেই নীল জ্যোৎস্নায়।
চাইলেই জানতে পারতে,
সামান্য ইচ্ছে হলেই বুঝতে পারতে সব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



