somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুসম্পর্ক কেন বজায় রাখবেন??

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমরা আসলেই জীবনে কী চাই? আমাদের জীবনে পরিপূর্ণতা আসে কীসে? সুস্থ্যতা সৃষ্টিকর্তার অনেক বড় একটি নেয়ামত। আমরা যা কিছুই চাই না কেন, অন্তঃত এই বিষয়ে সবাই একমত হব যে সুখী হতে সবচেয়ে উঁচু মান্দন্ড- শারীরিক ও মানসিক সুস্থ্যতা।

আসুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়য়ের ৭৫+ বছরের একটি দীর্ঘ রিসার্চ নিয়ে আলোচনা করা যাক...

১৯৩৮ সালে এই গবেষণা শুরু করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়- মানুষ কীসে সুখী হয়? জেনে হয়ত অবাক হচ্ছেন যে এত বছর কীভাবে রিসার্চ চলমান ছিল। আসলেই তাই, অনেক রিসার্চাররা মারা গেছিলেন, ফান্ডিং এর সমস্যা হয়েছিল, নতুন গবেষক নিয়গে সমস্যা, কিন্তু কপালের জোরে এবং কিছু মানুষের সক্রিয় ভুমিকায় তারা শেষ পর্যন্ত এই গবেষণার ফলাফলে পৌঁছিয়েছিলেন। প্রশ্ন হল এই রিসার্চ কিভাবে করেছিলেন তারা?

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা ছিল এক গ্রুপে এবং বোস্টন শহরের দরিদ্র পরিবারের (নমুনা দল) মানুষ ছিলেন আরেক গ্রুপে। ২/৩ বছর পরপর তাদের ডাটা নেয়া হত। মেডিক্যাল রিপোর্ট(স্বাস্থ্য)দেখা হত যে তাদের স্বাস্থ্যগত(শারীরিক সুস্থতা) কোন পরিবর্তন হয়েছে কি-না, ব্যাক্তিগত ইন্টার্ভিউ এবং পারিবারিক ইন্টার্ভিউ নেয়া হত। এভাবে তাদের ডাটা কালেকশন করা হত। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ২০১৪ সালে রিসার্চ শেষ হয়। কী পাওয়া গিয়েছিলো সেই ডাটা এনালাইসিস করে- কী মানুষকে সুখী করে, পরিপূর্ণ করে?- টাকা- পয়সা, বিত্ত, প্রতিপত্তি, ক্ষমতা, পজিশন, না অন্য কিছু……????

বলে রাখি, নমুনা দলে যারা ছিলেন তাদের প্রথম সাক্ষাৎকারে ৮০% মানুষ বলেছিলেন- অর্থ, ক্ষমতা, অবস্থান মানুষকে সুখী ও পূর্ণ করে। কিন্তু ফলাফলে উঠে আসে চমক…!!

“সুসম্পর্ক মানুষকে সুখী এবং সুস্বাস্থ্যের অধিকারী করে… একটি সুখী ও সুন্দর জীবন যাপনের পিছনে থাকে গুণগত সম্পর্ক(পরিবার, বন্ধু, সমাজ, কর্মজীবন, কমিউনিটি)”

রিসার্চ এ দেখা গেছে, যার জীবনে সুসম্পর্কের সংখ্যা যত বেশি সে মানুষ নিজেকে তত বেশি সুখী হিসেবে দাবি করেছেন, এমনকি তাদের শারীরিক অসুস্থতার হার ছিল খুবই কম। অন্যথায় যাদের মধ্যে সুসম্পর্কের অভাব ছিলেন এবং ব্যাক্তিজীবনে নিজেদের অসুখী বলে দাবী করতেন, তারা নানা রোগে আক্রান্ত ছিলেন।

#### মানসিক অশান্তি সবসময় বাইরে থেকে দেখা যায়না। মানসিক অসুস্থতার পিছনে জোরালো কারন সম্পর্কের অবনতি। আমার যাকিছুরই অভাব থাকুক না কেন, আমার আশেপাশের মানুষের সমর্থন, সহানুভূতি, আস্থা আমাকে অনেকটাই সামনে যেতে সহায়তা করবে এটাই স্বাভাবিক। কিন্তু, সম্পর্কগুলোতে যখন সন্দেহ, অবিশ্বাস, ভুল বুঝা ও স্বার্থপরতা দেখা দেয় তখনই শুরু হয় আমাদের মানসিক দ্বন্দ্ব ও পিড়া যা ধীরে ধীরে মনোজগতে নেগেটিভ পরিবর্তন শুরু হয়, শরীরে নানা রোগের প্রাদুর্ভাব ঘটে।

বি.দ্র: আপনার জীবনে কতবেশি অথবা কতধরনের মানুষের সাথে সম্পর্ক রয়েছে তার চেয়ে বরং গুণগত সম্পর্কের সংখ্যা কতবেশি তা অনেক গুরুত্বপূর্ণ।
আসুন আমরা আমাদের পরিবার, আত্নীয়, প্রতিবেশী, বন্ধু সহ সবার সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করি।

ধন্যবাদ।।
Rokunuzzaman Khan
Counseling Practitioner

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবির বিরুদ্ধে কবি

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×