ভব পাড়ে বসে ভাবি নিরালায় নিশ্চুপে
কাব্য হাতে আদিম গ্রন্থ হাতে লোলুপে
ধমনীতে কে সে বাজে লয় হারিয়ে গীত
আমি বলিনি সে সুরের সঙ্গীত নীশিতে
শোনায় নি সে কাব্য তোর আজও গত
লিখেছি অনেক শব্দ লক্ষ্য পাতা ছিড়ে
এক বস্ত্রবিহীন কোলে মাথা পেতে কেঁদে
পায়ের নিচে ভালোবাসার জান্নাত খুদে
দুষ্টমির সকল খেলায় স্ব মনে আমি হেরে যাই
আমার আবেগের শয়তানী পাগলী যে তুই
শরীর গড়ে রুপ তৈরী করে কারিগর কুমারী
সে রুপ রঙের প্রতি হাটের খদ্দর সদাই করি
শব পুরোনো হোক দোয়া করি মন নবলোকন
শাপলা পাতায় সে সর্প পাহার দেয় ফনা তুলে
সকল হাসি কষ্ট বিধ্বস্ত প্রাপ্তির জন্য দায়ী তুই
নিহত হই তবে তাও তোর বাঁচলে আর কার বল
মন নামক গ্রেনেড তোর হাতে পাগলী । ।

সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ ভোর ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


