somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে হচ্ছে আমরা যেন এক ধরনের অন্যায় বৈষম্যর শিকার হচ্ছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্মানিত মডারেটর।
বড়ই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে লিখতে বসলাম এই লেখা। না, এই কথা বলার জন্য লিখছিনা যে দুই সপ্তাহের অধিক হয়ে গেল আমাকে ফ্রন্ট পেজ এক্সেস দেয়া হোক। আমি আজ সত্যিকার অর্থে অন্য সব নতুন ব্লগারদের পক্ষ থেকে কিছু কথা লিখতে বসেছি। আমি যেখানে লিখছি তার ডান দিকের ঠিক উপরে লিখা আছে "বাঁধ ভাঙ্গার আওয়াজ"। সম্মানিত মডারেটর, বাঁধ ভেঙ্গে আমাদের এমন অবস্থা হয়েছে যে পানির তোড়ে নতুন যারা আছি সব এদিক ওদিক ভেসে চলে যাচ্ছি। যারা সাঁতার জানে তারা কোন রকমে সাঁতরাচ্ছে যারা জানেনা তার ডুবে যাচ্ছে। আর যারা জেনারেল সেফ হয়ে বসে আছেন তারা নৌকার উপর বসে বসে মজা দেখছেন। নিজেদের মধ্যেই তারা রঙ্গ তামাশায় মশগুল।

সম্মানিত মডারেটর আমি এখন পর্যন্ত আহামরি টাইপের কোন লিখা লিখিনাই। গুরুত্ব সহকারে যেভাবে লিখা দরকার ছিলো তা আমি করিনাই। দেখতে চাচ্ছিলাম এভাবে জেনারেল হওয়া যায় কিনা। কারন অনেককেই দেখলাম তারা তাদের প্রথম পোষ্টে লিখেছে- "নতুন আসলাম রেজিস্ট্রশন করেই ফেললাম। কিছুই বুঝছিনা আশা করি আপনাদের সহযোগিতা পাব"। এই টাইপের কমেন্টে ব্লগ তো একেবারে ভর্তি হয়ে গেছে। একটা মাত্র কমেন্ট এত সুপার হিট হয় কি করে বুঝিনা। আমরা লিখলে তো হয় না। এই ব্লগে জেন্ডার ইমব্যলানসটাও আমার কাছে খুব বেশি বলে মনে হয়েছে। জানিনা এখানে তদের জন্য আলাদা কোন কোটার ব্যবস্থা করা আছে কিনা।

সম্মানিত মডারেটর ভালো লেখা লিখতে খুবই ইচ্ছা করে। কিন্তু কেনো লিখব? এই লেখা তো কেউ পড়বেনা। ভালো লেখা লিখার পর সেটি কেউ না পড়লে সেখানেও আগ্রহে অনেকটা ভাটা পড়ে। নতুনদের অনেকেরই এই একই অভিযোগ। আমার এই লেখাটা আপনাদের মধ্যে থেকে হয়ত কোন মডারেটর একবার দেখতে ঢুকবেন আমি অশালিন কিছু লিখলাম কিনা। হয়ত সুযোগ খুঁজবেন কিভাবে আমাকে চিরতরে ব্লক করা যায়। আপনারা চাইলে সব কিছুই পারেন।

সম্মানিত মডারেটর কিছুদিন আগে একটা লেখাই একজন লিখেছিলেন ভালো লিখা গুলো প্রথম পাতা থেকে খুব তাড়াতাড়ি সরে যাচ্ছে তাই তিনি এই সমস্যার একটা আশু সমাধান কামনা করেছেন।

সম্মানিত মডারেটর নতুনদের পক্ষ থেকে আমার একটা প্রস্তাব আছে। আমরা যারা নতুন তারা তো অন্যদের ব্লগে কমেন্ট করতে পারিনা তাই নতুন যারা আছি তাদের জন্য এমন ব্যাবস্থা করা যায় কি যে নতুনরা শুধু নতুনদের ব্লগে কমেন্ট করতে পরবে। রেজিষ্ট্রেশনের এক দিন বা দুই দিন পর নতুনরা নতুনদের ব্লগে কমেন্ট করবে এবং সাত দিন বা দশ দিন পর লেখা ভালো হলে তারা ফ্রন্ট পেজে এক্সেস পাবে। এবং পরবর্তিতে ব্লগের সকল সুবিধা ধীরে ধীরে পেতে থাকবে। অর্থাত টিম "এ" এবং টিম "বি" ব্লগারদের এই দুটি দলে ভাগ করা হোক। য্তদিন পর্যন্ত "বি" গ্রুপের ব্লগার রা অর্থাত নতুনরা ফ্রন্ট পেজে এক্সেস পাচ্ছেনা ততদিন নতুনরা নতুনদের ব্লগে কমেন্ট করবে। এটি করা গেলে আমরা একে অন্যের সাথে যোগাযোগও করতে পারব আবার আমাদের স্পিরিটটাও বজায় থাকবে।
বিষয়টা বিবেচনা করা যায় কিনা দয়া করে একটু দেখবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×