ভালোবাসার অনেক রঙ
পায়না ভেবে কেউ
দেখলে তারে মনের কোণে
উথলে ওঠে ঢেউ।
সবকিছু শেষ করেও তবু
তারে করতে চায়যে আপন
পেছন ফিরে তাকায় না কেউ
কেমনে কাটবে আর সবার জীবন?
মনে ধরলে কারো রেহাই নেই আর
তারে চায়যে পেতে মন
ভালোবাসার ফুল ফোঁটাতে
সুযোগ খোঁজে যখন তখন।
সর্বনাশার জাল বুনে তবু
ভালোবাসার কাছে সবাই নত
এ যে এক ভয়ানক মাদক নেশা
হোক না বিপদ, হোক না হাজার ক্ষত।
মায়ার বন্ধন ছিঁড়ে গিয়ে তবু
মনের মানুষের হাত ধরে
অজানাতে পারি দিয়ে চলে
ছোট একটা কুটরি ঘরে।
ভালোবাসার আবেগ চলে
জলন্ত অগ্নি শিখার পথে
জেনেও তবু অবুঝের মতো সেই পথে ছোটে
যন্ত্রণা কষ্ট আর ধ্বংসের সাথে সাথে।
বুঝবে যখন, তখন ফেরার আর নেইকো সুযোগ
নেইকো কোন সংশোধনের উপায়
সারা জীবন ধরে এ শিখায় জ্বলতে হবে
যতই ভরা থাকুক দেহ, সোনা আর রুপায়।
শত্রুর সাথেই এক বিছানায় থাকতে হবে
মন না চাইলেও করতে হবে সঙ
এমনি জীবনের প্রকৃতি নিয়ে ছড়িয়ে আছে
ভালোবাসার অনেক রঙ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



