তোমার অপেক্ষাতে, মন থাকে দোলাতে
এই তুমি আসছ বুঝি, হই উতালা
তোমায় নিয়ে ভাসাই প্রেমের ভেলা।
পরিপাটি রাখি ঘর, করে তুলি সুন্দর
নিজেকে সাজিয়ে রাখি, হয়ে আত্মভোলা
তোমার জন্য দুচোখ রাখি খোলা।
একটু পায়ের আওয়াজ পেলে, দুই কান যায় খুলে
এই বুঝি তুমি, মনে ছটফট খেলা,
তোমার অপেক্ষায় হাতে ধরে আছি মালা।
অনেক দিন পরে, তুমি আসবে ঘরে
দেখে আবেগে, কান্নায় বুকে পোড়ে মেটাবো জ্বালা
তোমায় পেয়ে মনে জাগে ভালোবাসার দোলা।
চোখেতে রাখি চোখ, দৃষ্টি হয় উদ্ভট
দুবাহু জড়িয়ে অনুতাপ শুধরাই চুলে করি খেলা
দেখি আমার জন্য কান্নায় তোমার দুচোখ ফোলা।
আর হবেনা এমন, এখন আছি তোমার যখন-তখন
মিটিয়েছি সকল ঝঞ্ঝাট, ছিল যতো ঝামেলা
এখন তোমায় নিয়ে চলবে নিত্য ভালোবাসার মেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



