somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউরো কাপ ২০১৬ ফাইনাল।

০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দীর্ঘ এক মাসের ইউরো কাপ শেষ হতে চললো প্রায়। বাকী মাত্র একটি ম্যাচ। রোববার ইউরো কাপের স্বপ্নের ফাইনালে মুখোমুখি স্বাগতিক ফ্রান্স এবং পর্তুগাল।

সেমিফাইনালে প্রথমবারের মত মুখোমুখি হয়েছিল ওয়েলস এবং পর্তুগাল। দুদলের এ লড়াইটা অনেকটা রূপ নিয়েছিল বেল বনাম রোনালদোর লড়াইয়ে। সেটিতে শেষ পর্যন্ত রোনালদোরই জয় হয়েছে। ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত ইউরোর ফাইনালে পর্তুগাল। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ঘরের মাঠে রুখে দিয়ে অনেকটাই চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী অ্যান্থনিও গ্রিজম্যানের ফ্রান্স। গ্রিজম্যানের একার কল্যাণেই মূলত ফাইনালে উঠেছে ফ্রান্স। জার্মানির বিপক্ষে ম্যাচে একাই দু গোল করে দলকে ২-০ গোলের জয় এনে দেন তিনি।

১০ জুন শুরু হওয়া এটি ইউরো কাপের ১৫তম আসর। ১৯৬০ সালের পর থেকে প্রতি ৪ বছর পর পর এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে আসছে। শুধুমাত্র ইউরোপের দেশগুলো এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারে। এবারের ইউরো কাপের ফরম্যাটে ছিল বড় ধরণের পরিবর্তন। প্রথমবারের মত গ্রুপ পর্বে খেলে ২৪টি দল। ৪টি করে দল থাকবে ৬টি গ্রুপে। প্রতি গ্রুপ থেকে সেরা ২টি করে ১২টি দল যায় পরের পর্বে। এছাড়া, ছয় গ্রুপ থেকে সেরা ৪ তৃতীয় স্থানীয় দলও যোগ দেয় ১২ দলের সাথে অর্থাৎ মোট ১৬টি দল যায় পরের পর্বে। এরপর শুরু হয় নকআউট পর্বগুলো।

১৯৬০ এবং ১৯৮৪ সালের পর এই নিয়ে ৩য় বারের মত আসর আয়োজন করলো ফ্রান্স। মোট ১০টি ভেন্যুতে হয় সবগুলো খেলা। ফাইনাল হবে সেন্ট ডেনিসের ‘স্টাডে দে ফ্রান্স’-এ।

ফ্রান্স ২ বার ইউরো কাপ জিতেছে। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন যারা ৩ বার জিতেছে এই শিরোপা। এছাড়া জার্মানিও ৩ বার এই শিরোপা অর্জন করেছে।

এবারের ইউরো কাপের মাসকট হচ্ছে ‘সুপার ভিক্টর’। এটি ফ্রান্সের ফুটবল টিমের জার্সি পড়া একটি বাচ্চা সুপারহিরো। এবারের অফিশিয়াল ম্যাচ বল ‘ব্যুয়ো জ্যু’ উন্মোচন করেন জিনেদিন জিদান।

ফাইনালের সময়সূচি:
রবিবার ১০ জুলাই: বাংলাদেশ সময় রাত ১টা : ফ্রান্স বনাম পর্তুগাল ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×