
torrentz2.eu নামে ফিরেছে ইন্টারনেট ব্যবহারকারীদের জনপ্রিয় এই মেটা-ডাটা সার্চ ইঞ্জিন। স্বাভাবিকভাবেই নতুন উদ্যমে নিজেদের পছন্দমতো বিভিন্ন কনটেন্ট সেখান থেকে ডাউনলোড করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। দিন কয়েক আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল বিশ্বের বৃহত্তর ভিডিও ডাউনলোড সফটওয়্যার কিকঅ্যাস (KickAss Torrents)। বিশ্বজুড়ে এই ঘটনায় আলোড়ন উঠেছিল। তবুও, মেনে নিতে হয়েছিল অবশেষে। অনেকটাই রোখা সম্ভব হয়েছিল পাইরেটেড ভিডিও ডাউনলোড। আর এবার সেই তালিকায় সকলকে চমকে দিয়ে বন্ধ হয়ে গেল Torrentz.eu সার্চ ইঞ্জিনটি। বিশ্বের সবথেকে বড় সার্চ টোরেন্ট Torrentz.eu। এর মাধ্যমে প্রতিদিন কয়েক লাখ ভিডিও, সিনেমা বা গানের অ্যালবাম ডাউনলোড করা হয়।
তবে, হঠাৎই, ওই সার্চ ও ডাউনলোড ইঞ্জিনটি একটি ম্যাসেজ দিয়ে জানিয়ে দেয় তারা তাদের পরিষেবা বন্ধ করে দিচ্ছে চিরতরে। আর এর ফলেই Torrentz.eu-এর ব্যবহারকারীদের মাথায় হাত পড়েছিলো। তবে সব থেকে বড় খবর এখন আগের মতোই পাওয়া যাচ্ছে টরেন্টের সকল ফইল torrentz2.eu সার্চ ইঞ্জিনটিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

