জীবন মানেই বহতা নদী।
থেমে সেতো থাকেনা...................................।
সত্যিই জীবন বড় কঠিন। একারণেই হয়ত সেক্সপিয়ার বলেছিলেন-
জীবনটা হচ্ছে একটা মূর্খ লোকের কল্প কাহিনীর মতো।
আমার জীবনটাও ঠিক সেরকমই। প্রতিদিন চলতে ফিরতে নানা আয়োজন থাকছে আমার জীবনের ক্যানভাসে। সেই ক্যানভাসের কিছুটা ধরে রাখতেই আজ থেকে শুরু হলো আমার ধারাবাহিক এ আয়োজন-সুখ স্মৃতির জীবন । আজ থাকছে প্রথম পর্ব।
৩১.১২.২০১২
বিকেল ৪টা।
অফিস থেকে বের হয়ে লিফটে নামছি। এই মূহূর্তেই বউয়ের ফোন।
আমি বললাম, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। খাব, তারপর বাসায় ফিরব।
বিকেল ৫টা।
পল্টন মোড়ে একটা রেস্টুরেন্টে দুই টা পরাটা আর ভাজি দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। সংবাদ মোড়ে এসে এককাপ চা খেলাম। চলে গেলাম সিপিবি অফিসের নিচে। পুরোনো বইয়ের দোকানগুলো দেখতে লাগলাম।
কয়েকটা বিখ্যাত বই কিনলাম। সত্যজিৎ রায়ের ফেলুদা প্লাস ফেলুদা, পিকুর ডায়রি ও অন্যান্য, একের পিঠে দুই, আরো এক ডজন, যত কাণ্ড কাঠমণ্ডুতে- বইগুলো কিনলাম । সবগুলো একসাথে সাত্র একশ টাকায়।
সন্ধ্যা ৬টা।
বইয়ের স্টলগুলো থেকে মন যেতে চাচ্ছেনা। আরো কিছুক্ষণ পুরোনো বই দেখতে থাকলাম। শেষে ফরিদুর রেজা সাগরের- একজীবনে টেলিভিশন বইটা কিনলাম। এরপর বাসার উদ্দেশ্যে চললাম।
বাসে উঠে সত্যজিৎ দার একের পিঠে দুই বইটা পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি...। ঘুম ভেঙে গেলে দেখি তখন কাজীপাড়ায় চলে এসেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


