somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্ষের ভেতর ভূত থাকে ক্যামনে?

১৯ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্ষে অতি ক্ষুদ্র আকটি শস্য। এ শস্যটিকে আমরা সরিষা নামেও চিনি। আমাদের দেশে ঘানি ভাঙা সরিষার তেলের অনেক কদর রয়েছে। আগে গ্রাম এলাকায় ঘানি দেখা যেতো। বর্তমানে তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে প্রায় জাদুঘরে স্থান পাওয়ার মতো অবস্থা ঘানি নামক যন্ত্রটির। খাঁটি সরিষার তেল বাজারজাতকরণ প্রতিষ্ঠানগুলো যতোই বলুক- আমাদের পণ্যটি ঘানি থেকে আসা। আমার মনে হয় তারা মিথ্যার আশ্রয় নিচ্ছেন। বাজারে সয়াবিন এবং পামঅয়েলের দৌরাত্ম্যের কারণেই আজ বাংলার ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল বিলুপ্ত প্রায়। গ্রামবাংলায় যেমন নেই গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ। তেমনি খাঁটি সরিষার তেলও হারিয়ে ফেলেছে তার অতীত ঐতিহ্য। অতিরিক্ত ঝাঁঝালো হবার কারণে রসনাবিলাসে সরিষা বাটা, সরিষার তেল ব্যবহার হতো। আজকের বিপনণ প্রতিষ্ঠানগুলোর বাজারজাত করা সরিষার তেলে সেই ঝাঁঝ নেই।

এবার মূল কথায় আসা যাক। বাংলাদেশের রাজনীতীজীবী, বুদ্ধিজীবী, সংবাদজীবী সম্প্রদায় কথায় কথায় বলেন- সর্ষের মধ্যে ভূত রয়েছে। এ প্রবাদ বাক্যটি ছাড়া তাদের মিডিয়াবাজী বলে মনে হয় কিছুই থাকতো না। নতুন কোনো বিতর্কের সূচনা না করে আমার প্রশ্ন- সর্ষের ভেতর ভূত থাকে ক্যামনে?

মানুষ যে স্বার্থান্বেষী তা অনেক আগেই পরীক্ষিত। স্বার্থ শব্দটির নেতিবাচক এবং ইতিবাচক দুই দিকই বিদ্যমান। যদিও নেতিবাচক দিকটিই বহুল ব্যবহৃত। আমরা বারবার গুলিয়ে ফেলি এই বলে যে, অমুকের সাথে অমুকের সম্পর্ক অমুক স্বার্থে। যদি সেটা খারাপ কিছুর জন্য হয় তাহলে বলাটা ঠিক আছে। কিন্তু যদি সেটা ভালোর জন্য হয় সেটাও নেতিবাচক দিকে প্রবাহিত করা হয়। মানুষ সৃষ্টি হয়েছে সামাজিকভাবে পৃথিবীতে বসবাসের জন্য। সমাজের নিয়ম নীতি মেনে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার অসাধারণ ক্ষমতা মানুষকে দেয়া হয়েছে। ইতিবাচক স্বার্থের বিষয়ে বলা যায়- আমরা পাড়া প্রতিবেশির সাথে মিলেমিশে থাকি কেন? এটার ভেতর নিশ্চয় কোনো স্বার্থ বিদ্যমান। স্বার্থটা কি? সমাজে শান্তি বজায় রাখা। সামাজিকভাবে ব্যক্তিকে প্রতিষ্ঠা করা। তাই নয় কি? তবে, নেতিবাচক স্বার্থ হাসিল থেকে আমাদের বেরিয়ে আসার খুব প্রয়োজন ইতিবাচক স্বার্থের প্রয়োজনে।

কিছুদিন ধরে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে একটি বিজ্ঞাপন প্রচার হচ্ছে বেশ জোরে শোরে। এটি একটি সরিষার তেল বিপনণ প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। বিজ্ঞাপনের সারমর্ম দাঁড়িয়েছে- একজন ওঝা ভূতে ধরা মহিলার নাকে সাধারণ সরিষার তেল ছড়িয়ে দেয় এই আশা নিয়ে যেন সরিষার তেলের ঝাঁঝে ভূত পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু সরিষার তেলে ঝাঁঝ না থাকায় ভূত ওঝার গালে বসিয়ে দেয় থাপ্পড়। এরপর কথিত ঝাঁঝযুক্ত সরিষার তেল ছড়িয়ে দিলে পালিয়ে যায় ভূত। এখানে ভূত তাড়াতে সরিষার তেল ব্যবহার করা হয়েছে। ঝাঁঝের জন্য পালিয়ে যায় ভূত। বিজ্ঞাপনের পন্যটিতে যতোই ছল-চাতুরি থাকুক না কেনো। বিজ্ঞাপন নির্মাতা সরিষার অতীত ঐতিহ্যই তুলে ধরেছেন বিজ্ঞাপনটিতে।

বর্তমানে প্রবাদ বাক্যের বুলিতে যাঁরা সরিষার ভেতরে ভূত খোঁজেন তারা অহেতুক বিদ্যার অহেতুক প্রকাশ ঘটান। ভূত সরিষার ভেতরে নয় বরঞ্চ ভূত তাঁড়াতে সরিষার ঝাঁঝের প্রয়োজন।

ইদানিং ভূত আর অদৃশ্য নয়। সব ভূত দৃশ্যমান। ভূত আইন-আদালতকে তোয়াক্কা করে না। ভূত ত্রাস হয়ে সমাজে বিচরণ করছে। ভূত মানুষকে পিটিয়ে মারে। ভূত গাড়ি পোড়ায়, গাড়ি ভাংচুর করে। ভূত মানুষের গলা কেটে হত্যা করে। ভূত মানুষকে গুম করে। ভূত এখন অসীম ক্ষমতাধর। ভূত অফিসপাড়ায়। ভূত এখন দেশ শাসন করছে। ভূত এখন দেশ শাসনের বিরোধীতা করছে। অলিতে ভূত। গলিতে ভূত। রাজপথে হেঁটে যায় ভূত। এ ভূতের জন্যই বলা হয় তদন্ত চলছে। ভূত সরিষার ভেতরে নয়। ভূত বাংলাদেশের আনাচে-কানাচে। দাপট নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে।

এ জার্নি বাই অটোরিক্সা : মিরপুর টু পল্টন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম কি নারী নেতৃত্ব বিরোধী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২



ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নারী নেতৃত্ব নিয়ে সংশয় মূলক বেশ কিছু পোষ্টও আমার চোখে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পেছনে আদা জল খেয়ে নেমেছে আমেরিকা

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৭


আজকাল মধ্যপ্রাচ্যের দিকে তাকালে মনে হয়, যেন একটা অদৃশ্য জাল ধীরে ধীরে টানটান হয়ে উঠছে ইরানের চারপাশে। প্রথমে মনে হয় এগুলো আলাদা আলাদা ঘটনা—কোনোটা স্যাংশন, কোনোটা কূটনৈতিক আলোচনা, কোনোটা... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

×