somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর সুরক্ষায় মোবাইল অ্যাপ্লিকেশন

২৪ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্প্রতি ভারতের দিল্লিতে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। ওই ঘটনায় ভারতজুড়ে চলছে তোলপাড়। প্রশ্ন উঠেছে নারীর সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়েও। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পূর্বসতর্কতা হিসেবে নারীরা কিছু স্মার্টফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।
নিরাপত্তায় ব্যবহার করা যায় এমন বেশ কিছু মুঠোফোনের অ্যাপ্লিকেশন রয়েছে। সম্প্রতি ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার্য পাঁচটি অ্যাপ্লিকেশনের কথা তুলে ধরেছে। অ্যাপ্লিকেশনগুলো হলো—‘ফাইট ব্যাক’, ‘বিসেফ’, ‘লাইফ ৩৬০ ফ্যামিলি লোকেটর’, ‘সার্কেল অব ৬’ ও ‘এসওএস হুইসেল’।
‘ফাইটব্যাক’ অ্যাপ্লিকেশনটি স্মার্টফোন ও জাভানির্ভর ফিচার ফোনে ব্যবহার করা যায়। এই অ্যাপ্লিকেশনে জিপিএস, এসএমএস ও লোকেশন ম্যাপ রয়েছে। বিপদে পড়লে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে জরুরি নম্বরগুলোতে বার্তা পাঠানো যায়। অ্যাপ্লিকেশনের প্যানিক বোতামে চাপ দিলে তালিকায় থাকা জরুরি নম্বরগুলোতে অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর অবস্থান, বার্তা পৌঁছে যায় এবং সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আপডেট হয়। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে অর্থ খরচ করতে হয়।
অ্যান্ড্রয়েড, আইওএস ও ব্ল্যাকবেরি প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশন হচ্ছে ‘বিসেফ’। এটি মূলত জিপিএস-নির্ভর নিরাপত্তা ঘণ্টি। অ্যাপ্লিকেশনটি চালু করা হলে আগে থেকে জরুরি চিহ্নিত করে রাখা মুঠোফোন নম্বরে বিপত্সংকেত হিসেবে একটি বার্তা পৌঁছে যায়। এ অ্যাপ্লিকেশনে জরুরি মুহূর্তে বার্তা পাঠানোর বা কল করার সুবিধা রয়েছে।
‘লাইফ ৩৬০ ফ্যামিলি লোকেটর’ হচ্ছে জিপিএস-নির্ভর অ্যান্ড্রয়েড অ্যাপ। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে পরিবারের সদস্যদের সব সময়ের অবস্থান জানা যায়। এর মাধ্যমে বার্তা ও কল করার পাশাপাশি চারপাশের বিভিন্ন ঘটনার তথ্যও জানা সম্ভব। পরিবারের কোনো সদস্য বিপদে পড়ে অ্যাপ্লিকেশনটি চালু করলে অন্য সদস্যদের কাছে বার্তা, মেইল পৌঁছে যায়।
‘সার্কেল অব ৬’ মূলত আইফোন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটি ছয়জন বন্ধুকে নিয়ে একটি চক্র তৈরির সুযোগ দেয়। যদি কেউ বিপদে পড়ে, তবে ‘সার্কেল অব ৬’ ব্যবহার করে বন্ধুদের কাছে বার্তা পাঠানো যায়। অ্যাপ্লিকেশনটি ছয়জনের এ দলে থাকা বন্ধুদের কাছে বিপদে পড়া ব্যক্তির অবস্থান জানাতে পারে। ২০১১ সালে হোয়াইট হাউসের ‘অ্যাপস অ্যাগেনেস্ট অ্যাবিউস’ টেকনোলজি চ্যালেঞ্জের সেরা অ্যাপ নির্বাচিত হয়েছিল।
‘এসওএস হুইসেল’ অ্যাপটি ফিচার ফোন ব্যবহার উপযোগী। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে জিপিএস ব্যবহারের প্রয়োজন পড়ে না। এটি মূলত একটি অ্যালার্ম। অ্যাপ্লিকেশনটি চালু হলে বিপদঘণ্টা বাজতে থাকে। বিপদে পড়ে অ্যাপ্লিকেশনটি চালু করলে আশপাশের লোকজন বাঁশির শব্দ শুনে বিপদ টের পেতে পারে। অ্যাপ্লিকেশনটি চালু করা সহজ। শুধু স্ক্রিনের ওপর চেপে ধরলেই বাঁশি বাজতে থাকে।

সুত্র :প্রথম আলো অনলাইন
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×