ছোট বেলা থেকেই মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক করত...! তা হল ,
'সব ভালো ভালো আবিষ্কারই কেন অ্যামেরিকানদের হয় !? সব ভালো বিজ্ঞানীই কেন অ্যামেরিকান হয় !!? তাহলে কি অ্যামেরিকানদের ব্রেন আমাদের থেকে আলাদা !? আমরাই বা এত পিছে কেন !?''
যখন একটু বড় হলাম, তখন জানতে পারলাম, অ্যামেরিকানরা অর্থ আর উন্নত জীবন যাপনের স্বপ্ন দেখিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভালো ভালো ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেবার নামে তাদের দেশে নিয়ে যায় ! আর পক্ষান্তরে আমরা হারাই আমাদের লুকানো সম্পদ, যারা কিনা আমদের দেশের উন্নয়নে অবদান রাখতে পারতো !।
কিন্তু এখন দেখছি অ্যামেরিকানরা তাদের ভোল পাল্টেছে ! কোন উন্নয়নশীল দেশ থেকে যখনই কেউ কিছু আবিস্কার করে প্যাটেন্ট করছে.. তখনই সেই আবিস্কারকে পর্যালোচনার নামে কালক্ষেপণ করে আটকে দেয়া হচ্ছে, ! আর এই সময়ের মধ্যেই সেই আবিস্কারের দাবি করে বসছে অ্যামেরিকান কোন বিজ্ঞানী ! এই প্রতারণার সর্বপ্রথম শিকার আমাদের স্যার জগদীশ চন্দ্র বসু ! যিনি প্রথম রেডিও আবিস্কার করলেও তার প্যাটেন্ট চুরি করে রেডিও আবিস্কারক হিসেবে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেন ইটালিয়ান বিজ্ঞানী মারকনি !!
এখন দেখার বিষয়, এই প্রতারণার জালে আর কজন ধরা পরেন... !।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



