somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসিএস নাকি ব্যবসা?

২১ শে জুন, ২০১৬ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাহ্ বেশিকিছু লিখব না। তাছাড়া লেখার পর না জানি আবার কাকে আঘাত করে ফেলি। ফলে আবার কোন বিপদে পড়ি।

এই লেখায় সরাসরি কিছু বইয়ের নাম উল্লেখ করতে পারি। জানিনা ব্লগের নিয়মের বাইরে যায় কিনা।

*বিসিএস পরীক্ষা/চাকুরির পরীক্ষার জন্য মনে হয় বেকারের থেকেও বেশি ফেজবুক গ্রুপ/পেজ আছে। পাশাপাশি আছে ওয়েবসাইট।

*পরামর্শ দাতা আছে তার থেকেও বেশি। সকালে একজন পরামর্শ দিবে এভাবে পড়েন, বিকেলে আরেকজন বলবে সেভাবে পড়েন।

*কেউ আবার বলবে ৩ ঘন্টার বেশি ঘুমাবেন না (যদিও ডাক্তার বলে ৬ ঘন্টার বেশি না ঘুমালে ব্রেন বেশি একটিভ হয় না)!

*বিসিএস আওয়ার গোল: লার্জেস্ট বিসিএস গ্রুপ অফ বাংলাদেশ। এখানে অনেক বিসিএস ক্যাডার আছে। তাই সেই গ্রুপে তারা যা বলবে শিষ্যরা তা মাথা পেতে নিবে।

আমার মতে, এই একটা গ্রুপই যথেষ্ট আপনার মাথা পাগলা করতে। ভাইরে যতক্ষণ এসব গ্রুপে থাকবি ঠিক সেই সময়ের মধ্যে বই খুলে বসে থাকলেই অনেক ভাল করবি।

আরো কয়েকটা গ্রুপ: বিসিএস স্পট লাইট, ব্যাংক জব এক্সপেকটেশন, এনলাইটেন্টবিডি, জাকির'স বিসিএস স্পেশাল ইত্যাদি।

এসব গ্রুপের কিছুকিছু'র আবার নিজস্ব ওয়েবসাইট আছে। ব্যবসাটা এখানেই।

*কোচিং সেন্টার কতগুলো আছে ভেবে দেখুন। আচ্ছা সবাই যদি কোচিং না করতো তবে কি সমস্যা হত? এটাও একটা বিশাল ব্যবসা।

আমার মনে হয়, বিসিএস এর জন্য পড়ার চেয়ে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি/ বিসিএস কোচিং সেন্টার খোলাই অধিকতর লাভ জনক। শুধু সাহস নিয়ে একটা দাঁড় করাতে পারলেই হয়।

*জব সলুশন, প্রফেসর প্রকাশনের বই (যেকোন চাকুরির পরীক্ষা নতুন সিস্টেমে হলেই/নতুন কোন পরীক্ষা পদ্ধতি বের হলেই তাদের বই সাথে সাথে বের হবে। যেমন- এই বইটি পড়লে আরো জানতে পারবেন বইটা বের করে মাইকিং করে বিক্রি করে সে রকম)।, এমপি থ্রি (গানের বই নয় কিন্তু), প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, নলেজ, লাল নীল...., সৌমিত্র শেখরের বই, দিব্যেন্দু দ্বীপের একটা ছোট বই ইংরেজি সাহিত্যের উপর, মানসিক দক্ষতার বই, আট পা দিয়ে জ্ঞান টেনে ধরার বই অক্টোপাস ইত্যাদি।

*এমন আরো অনেক বই পাবেন। নিবন্ধনের জন্য ইত্যাদি ইত্যাদি, ব্যাংক জবের জন্য আরো ইত্যাদি ইত্যাদি, রেলওয়ের জন্য ইত্যাদি ইত্যাদি....

এসব কি ব্যবসা নয়? জ্ঞানার্জন বলে না এসবকে। আচ্ছা বলুনতো পানি পথের প্রথম যুদ্ধের সালটা মনে রেখে কি এমন হবে? যেখানে যুদ্ধের ইতিহাসই জানিনা। আবার কে কোন পিরিয়ডের কবি ছিলেন সেটা আলাদা করে জানার কি দরকার? কবিকে তাঁর সৃষ্টি দিয়েই তো জানতে হবে নাকি?

চাকুরির লোভে যা পড়া হয় সবই আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। তবে আনন্দ কিংবা নিজের মনের স্যাটিসপেকশনের জন্য মূদ্রার নাম, নোবেল প্রাইজ প্রাপ্তদের নাম ইত্যাদি জানতে সমস্যা নেই। না জানলেও সমস্যা নেই। এসব কোন কাজের না।

স্বপ্ন দেখি পরিবর্তনের। এই পরিবর্তন হতেই হবে। পরিবর্তন হতে হবে আপনার আমার চিন্তা-চেতনায়। যদি সবাই বলতো বর্তমানের ব্যবসায়ীক চেতনার পরীক্ষা আমরা দিব না, কেউ কোচিংয়ে ভর্তি হব না। তবেই এই ব্যবসা বন্ধ হত।

পয়েট সাইল্যান্ট....
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ রাত ৯:৫৮
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×