somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোকটাতো মোরে গিলতে দাও! রাজনীতিটা পরেই করো!!

১২ ই জুলাই, ২০১১ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিরশরাইয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ শেষে ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় অকালে প্রান হারালো কচি-কাচা প্রায় ৫০টি তাজা প্রান। ওরা সিনেমা দেখতে গিয়ে মারা যায়নি, ডাকাতি করতে গিয়েও মারা যায় নি। ওরা রাজনীতিও করতে যায়নি। এটা নিছকই একটি দুর্ঘটনা। ব্লগে ঢুকেই স্রেফ থ বনে গেলাম। কিন্তু এই শোকটা ক্রোধে রুপ নিল যখন দেখলাম এই নিয়েই রাজনীতি শুরু হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা ঐ কোমলমতি শিশুদের রক্ত এখনও শুকায়নি। এখনই এ নিয়ে রাজনীতি না করলে হয় না? অন্তত আমাদেরকে এতবড় শোকটা গেলার সময় দিন। রাজনীতি পরে করুন। অন্তত মৃতদের বিদেহি আত্বার প্রতি সম্মান দেখিয়ে মৌলিক সমস্যা নিয়ে আলোচনা করুন। এই শিশুরা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করতে যাওয়ার স্থলে শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করতেও তো যেতে পারতো আর তখন যদি ঠিক একই দুর্ঘটনা ঘটতো তাহলে কি বি এন পি কে নিয়ে আপনারা রাজনীতি করতেন? অথবা এই নামের স্থলে যদি অন্য কারো নাম আসতো তাহলেই বা কি হতো? যারা একান্তই রাজনৈতিক প্রসঙ্গ টানতে চান তারা দুদিন পরে তা করুন। ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা বর্তমান প্রচলিত রাজনৈতিক অপকার্যের চেয়ে ঢের ভালো কাজ। তাই আসুন আমরা আসল সমস্যাগুলোর দিকে নজর দেই। আরও বিস্তারিত তথ্য হাতে না পেয়েই শুধু শুধু রাজনৈতিক প্রসঙ্গ না টেনে মৃতদেরকে নুন্যতম সম্মান প্রদর্শন করি।

চালকের ড্রাইভিং কালে ফোনে কথা বলা

একটি পিক-আপ ভ্যানে এতগুলো শিশুকে তোলার ঝুকি হাতে নেয়া

এতগুলো শিশু বহন করার পর অতিরিক্ত সতর্কাবস্থায় না থাকা

আপাদত উপরের কারন গুলোকেই আমরা সামনে নিয়ে আসতে পারি। আর এই কারনগুলোর একটাও রাজনৈতিক কারন নয়। বরং এগুলো সবই অবহেলা ও অসচেতনতার ফলাফল। এগুলো রাজনোইতিক মতাদর্শ নির্বিশেষে সকলের মাঝেই বিরাজ করছে। তাই সমস্যাটা নিয়ে আমরা এত তাড়াতাড়ি অন্তত রাজনৈতিক দৃষ্টিকোনে না যাওয়াই কি উত্তম নয়?

আসুন ওদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×