নোয়াখালীতে গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ান হয়েছে আবিরপাড়া একাদশ। গতকাল বুধবার বিকালে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়ায় খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টূর্ণামেন্টের ফাইনালে আবির পাড়া একাদশকে আমিশাপাড়া একাদশ টাইব্রেগারে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলায় উভয়দলের জাতীয় এবং বিদেশী ফুটবলারদের ক্রীড়া নৈপুন্য উপভোগ করে ২০ হাজারেরও বেশি দর্শক।
বিকাল ৫টায় খেলা শুরু হবার পর প্রথমার্ধ গোল শূন্য থেকে যায়। দ্বীতিয়ার্ধের ২২ এবং আমিশ্বাপাড়া একাদশ প্রথম গোল করে ১০ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় বেন, পরে ৪০ মিনিটে আমিশাপাড়া একাদশের পক্ষে বাবলু গোল করে খেলা সমতা আনে । এবং টাইব্রেগারে খেলার নিষ্পত্তি হয়। খেলা দেখার জন্য দুপুর থেকে মাঠে জড়ো হতে থাকে দর্শকরা। জাতীয় পর্যায়ের ফুটবলারদের পাশাপাশি আমিশাপাড়া বন্ধু মহল একাদশে নাইজেরিয়ান খেলোয়াড় সোলাইমান ও আব্রাহাম বেন ও সিবি ক্রীড়া শৈলী দর্শকদের মুগ্ধ করে।
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় জেলা প্রশাসক মোঃ মিজনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড় পুরুষ্কার বিতরন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার হারুনুর রশিদ হাজারি, সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান আ, ফ, ম, বাবুল (বাবু) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ জুলাই ক্রীড়া সংগঠক মোঃ নুরুল কবির, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, মোঃ আলমগীল, আব্দুল আউয়াল ও সাইফুল ইসলাম বিপ্লবের উদ্যোগে নবজাগরণ ক্লাবের আয়োজনে আমিশাপাড়া খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধন করে তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক আইজিপি মোঃ শাহজাহান। টূর্ণামেন্ট মোট ৮টি দল অংশগ্রহণ করে।
#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



