somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ-র‍্যাব-সন্ত্রাসীর গুলিতে আদিবাসী কৃষক হত্যা: প্রতিবাদে জাগো সবাই!

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতাশীন রাজনৈতিক দলের প্রভাবশালী স্থানীয় নেতার প্রত্যক্ষ মদদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জের সাঁওতাল-অধ্যুষিত মাদারপুর গ্রামে পুলিশ-র‍্যাব-সন্ত্রাসীর অতর্কিত হামলায় ভিটে মাটি ছাড়া হয়েছে উক্ত গ্রামের শতাধিক আদিবাসী কৃষক। পুলিশ গুলি করে হত্যা করছে দুইজন আদিবাসী সাঁওতাল। আহত হয়ে পুলিশের ভয়ে চিকিৎসা নিতেও পারছে না অন্ততপক্ষে জনা ত্রিশেক নৃতাত্বিক সংখ্যালঘু আদিবাসী সাঁওতাল। শুধু আদিবাসী পুরুষদের গুলি করে হত্যা ও আহত করায় নয়, সাঁওতাল গ্রামটিতে চালানো হয়েছে লুটপাট, মারধর করা হয়েছে সাঁওতাল নারী ও শিশুকেও। আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে তাদের বাড়িঘর- আসবাবপত্র- জিনিসপত্রে। সাঁওতাল পুরুষেরা তাঁদের এলাকায় ফিরতে পারছেন না। তাঁরা নিরুপায় ও দুর্বল বলে স্থানীয় প্রভাবশালী মহল তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে মহিলাদের উপর। এমন কি হত্যার শিকার আদিবাসী সাঁওতালের লাশ পরে আছে উম্মুক্ত মাঠে। কেউ নেই তাদের দাহ করার।

১৯৬২ সালে পূর্ব পাকিস্তান সরকার রংপুর সুগারমিলের কাঁচামাল ইক্ষু চাষের জন্য আদিবাসি ও বাংগালী কৃষকদের ১৮৪২.৩০ একর সম্পত্তি অ্যাকুয়ার করে। ফলে ১৫টি আদিবাসী গ্রাম এবং ৫ টি বাংগালী গ্রাম তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ হয়। সরকারের অ্যাকুয়ার চুক্তিতে উল্লেখ ছিল যদি কখনো সরকার রংপুর সুগার মিল বন্ধ করে দেয় বা উক্ত জমিগুলোতে ইক্ষু ব্যতীত অন্য কোন ফসল চাষাবাদ করা হয় তবে সরকার জমিগুলো তার আসল মালিককে ফিরিয়ে দিবে। কিন্তু অতীব দুঃখের বিষয় ২০০৪ সালে সরকার উক্ত সুগার মিল দুর্নীতির কারনে বন্ধ ঘোষনা করলেও আকুয়ারকৃত জমিগুলো তাদের আসল মালিককে ফেরত না দিয়ে এলাকার ক্ষমতাশালী ব্যক্তিদের নিকট ইজাড়া প্রদান করে। তখন থেকেই সেখানকার আদিবাসীসহ প্রান্তিক বাঙ্গালি কৃষক'রা তাদের বাপ-দাদার সম্পত্তি ফিরে পাবার জন্য বরাবরই নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে আসছিল। কিন্তু রাষ্ট্র ও প্রশাসন কখনই তাদের এ ন্যায্য দাবি আমলে নেয়নি। বরং গায়ের জোরে বারংবার উচ্ছেদের চেষ্টা করে যাচ্ছে। ফলে প্রতিরোধ হয়েছে সংঘর্ষ হয়েছে। পরিষেষে গত ৬ নভেম্বর সন্ধ্যা ৬ টা নাগাদ পুলিশ প্রশাসন মিলকতৃপক্ষ ইক্ষু কাটার নামে আদিবাসীদের বাড়ি-ঘরে, বিদ্যালয়ে আগুন লাগিয়ে উচ্ছেদ করতে গেলে এই সংঘর্ষ বাধে।

এত বড় ঘটনা অথচ দু'-একটি মিডিয়ায় সংক্ষিপ্ত খবর ছাড়া জাতীয় পর্যায়ের অধিকাংশ মিডিয়ায় তার ফলাও করে প্রচার নেই। এমনকি দেশের সুশীল সমাজেরও নেই তেমন কোন উচ্চ কণ্ঠ। তবে কি আমরা সবাই প্রতিবাদ করতে করতে ক্লান্ত হয়ে গেছি?
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×